৫ বছর বয়সী এক শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে শালীনতাহানীর চেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৬

৫ বছর বয়সী এক শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে শালীনতাহানীর চেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৬ |
কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় ৫ বছর বয়সী এক শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে শালীনতাহানীর চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় গতকাল রবিবার (২৪ মে) সন্ধ্যায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিশুরটির বাবা (যার মামলা নম্বর-৪৫)। মামলা দায়েরের পর অভিযুক্ত শহরের মঙ্গলবাড়ীয়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে রমজান আলী (৫৪) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি রমজান আলী ও ভুক্তভোগী শিশুর পরিবার কমলাপুরে একই টিনসেট বাড়ির পাশাপাশি কক্ষে ভাড়া থাকতেন। পরিচয়ের কারণে শিশুটি প্রায়ই অভিযুক্তের ঘরে যাতায়াত করত। অভিযোগে বলা হয়, গত ২১ মে সন্ধ্যা সাড়ে

৬ টার দিকে শিশুটির মা পানি আনতে বাইরে গেলে অভিযুক্ত ৫০ টাকার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ভাড়া বাসায় নিয়ে যায়। পরে ঘরে অন্য কেউ না থাকার সুযোগে শিশুটির শালীনতাহানীর চেষ্টা করে। এ সময় শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিলে ভয় পেয়ে শিশুটি দ্রুত দৌড়ে নিজ বাসায় ফিরে আসে। পরে শিশুটির মা বাড়িতে ফিরলে শিশুটি সংকোচের মধ্যেও পুরো ঘটনা খুলে বলে। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা ও কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, হেনস্তার শিকার শিশুটির বাবা মামলা দায়েরের পর অভিযুক্ত রমজান আলীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ

করা হচ্ছে। মামলার নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা ও শাস্তির প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়