ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি
জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে
যশোরে বিএনপির সন্ত্রাসী হামলা গুরুতর আহত ফুল চাষি নেতা আব্দুর রহিম
মানুষের হাতে আহত হনুমান প্রথমে থানায়, পরে চিকিৎসা নিতে হাসপাতালে হাজির!
কুষ্টিয়ায় ‘পীর’ শামীম হত্যার ঘটনায় মামলা
সাবেক আইনমন্ত্রী ও প্রবীণ আইনজীবী শফিক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন একতরফা নির্বাচনে ১৫ পদের সব কটিতেই জয়ী বিএনপিপন্থীরা
গাইবান্ধায় নিজ বসতঘরে প্রাথমিক শিক্ষিকার হাত পা বাঁধা লাশ, মিলেছে ধর্ষণের আলামত
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চকগোবিন্দ এলাকার নিজ বাসা থেকে হাত–পা বাঁধা অবস্থায় এক প্রাথমিক শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শামসুন্নাহার রুমা (৪৫) তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি সোলাইমান মাস্টারের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর ধারণা তাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করে বাসায় হাত পা বেঁধে ফেলে গেছে দুর্বৃত্তরা।
গতকাল ২৮শে ফেব্রুয়ারি, শনিবার বিকালে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার লাশ উদ্ধার করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দুর্বৃত্তরা তার ঘরে প্রবেশ করে তাকে হাত–পা বেঁধে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।
ঘাতকরা তাকে শারীরিকভাবে নির্যাতন চালিয়ে হত্যা
করে লাশ হাত পা বেঁধে ফেলে রেখে যায় বলে স্বজনরা জানান। গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ড বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে যাই। দরজা ভেঙে আমরা শিক্ষিকার হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছি। পুলিশ হত্যকারীদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে স্কুল শিক্ষিকাকে নির্মমভাবে হত্যার ঘটনায় ঘাতকদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে শিক্ষকরা দাবি জানিয়েছেন। তারা ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।