কালো জাদুর শিকার হয়েছিলাম : মিষ্টি জান্নাত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুন, ২০২৫

কালো জাদুর শিকার হয়েছিলাম : মিষ্টি জান্নাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৫ |
চিত্রনায়িকা তানিন সুবহার মৃত্যু নিয়ে সিনেমাপাড়ায় নানা গুঞ্জন শোনা যাচ্ছে। মঙ্গলবার তানিনের লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। এদিন রাত ৭টা ৫৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আট দিন লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যু হয় তানিনের। একদিনে ১৯ মে অভিনেত্রীর ফেসবুকে এক পোস্ট ঘিরে আলোচনা তুঙ্গে। সেখানে তিনি কালো জাদুর শিকার হওয়ার কথা জানিয়েছিলেন। এদিকে লন্ডন থেকে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এক ফেসবুক স্ট্যাটাসে নিজেও কালো জাদুর শিকার হয়েছিলেন বলে জানান। লাভ স্টেশন ছবির এই নায়িকা লিখেছেন, আমাকে ২০১৭ সালে কালা জাদু করা হয়েছিলো। আমি জানি এটার ভয়াবহতা। আমি কলকাতার একটা হাসপাতালে আইসিইউতে ছিলাম ২২ দিন। আমার সমস্ত শরীরে পানি জমে ছিল। তখন আমার

মিডিয়াতে টপ হাইপ ছিল। একের পর এক সিনেমা ছিল । তারপর থেকে আমি সব কাজ কমিয়ে দিয়েছি। আমাকে হুজুরের কাছে দেখানো হয়েছে অনেকবার। যখন আমি ভালো কিছু করতে যাই একটা গ্রুপ আমার পেছনে পড়ে থাকে। তারা বার বার চায় আমি যেন মরে যাই। এখন চাচ্ছে বিভিন্ন মানুষ দিয়ে বাজে কমেন্ট, নিউজ করিয়ে আমাকে মানসিকভাবে আঘাত করে সুইসাইড করাতে। কিন্তু আমি সুইসাইড করার মেয়ে না। আমার যদি কিছু হয় তাহলে ওরা দায়ী থাকবে। আবারও আমার পিছে লেগেছে ওরা। নামগুলো আমার ডায়রিতে আছে। এদিকে ১৯ মে তানিন নিজের স্ট্যাটাসে লিখেছিলেন, কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না। এখন করি। সুস্থ একটা মানুষকে

এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ? ঘরে আনাচে কানাচে কতো কি যে পেলাম। কেন এমন করছেন!আমিতো কারোর ক্ষতি করিনি। লাস্ট ৪ মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসবের ফল পাবেন চিন্তা কইরেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের