কাদের সাহেব কোথায় গেলেন, আমার বাসায় আসেন: মির্জা ফখরুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪

আরও খবর

শুধু বাংলাদেশ নয়, সমগ্র পাকিস্তানের গণতন্ত্র প্রতিষ্ঠাতেও ঐতিহাসিক ভূমিকা ছিল আওয়ামী লীগের

ছাত্রলীগ সন্দেহে চলমান এসএসসি পরীক্ষার্থী কিশোর কারাগারে, শিক্ষাজীবন ধ্বংসে পুলিশের প্রতি ক্ষোভ

৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের ধর্ষণচেষ্টা: সালিশ-মীমাংসার নামে ধামাচাপার চেষ্টা যুবদল নেতাদের

ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াতের দ্বন্দ্ব: ৪৬২৫টি হতদরিদ্র পরিবারের ভাগ্য অনিশ্চিত

জামায়াত নেতার বাড়ি থেকে ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার

নিজেদের অপকর্ম ঢাকতেই ‘আওয়ামী লীগের ফেরা’ নিয়ে মাহফুজ-আসিফের ফেসবুক নাটক

আওয়ামী লীগ ছিলই, ‘ব্যাক’ করেছে তাদের দম্ভ: আসিফ নজরুল

কাদের সাহেব কোথায় গেলেন, আমার বাসায় আসেন: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ |
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কাদের সাহেব কোথায় গেলেন, আমার বাসায় আসেন। বুধবার দুপু‌রে ঠাকুরগাঁওয়ের হ‌রিপুর উপ‌জেলা ঈদগাহ মা‌ঠে বিএনপি আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষরা আমাদের আমানত। তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। আল্লাহ তাআলা বলেন, আমানত যে খেয়ানত করে তিনি মুমিন না। এ আমানতকে আমাদের রক্ষা করতে হবে। সামনে পূজা আসছে পূজাকে কেন্দ্র করে কোথাও যেন অঘটন না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। বিএন‌পির মহাস‌চিব ব‌লেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ভয়াবহ দানব ফ্যাসিবাদ হাসিনা সরকারের পতন ঘটেছে। তার পত‌নের আগে ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকার খুন করেছে

প্রায় দুই হাজার মানুষকে। কারও হাত চলে গেছে কারও পা চলে গেছে কারও মাথার খুলি উড়ে গেছে। এরা কেউ কলেজে পড়ত কেউবা ইউনিভার্সিটিতে পড়ত। এসব মানুষকে হাসিনা খুন করেছে। মির্জা ফখরুল বলেন, আজকে আমরা মুক্ত বাংলাদেশে বাস করছি। কিন্তু মনে রাখবেন সেদিন পর্যন্ত এটি মুক্ত থাকবে যেদিন পর্যন্ত আমরা এটিকে স্বাধীনভা‌বে রাখতে পারব। আমরা যদি আবার আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা টিকতে পারব? উপস্থিত নেতাকর্মীরা না সূচক কথা বললে ফখরুল বলেন, তাদের মত (আওয়ামী লী‌গের) একই আচরণ করলে একই রকম দশা হবে আমাদেরও। সেই জন্য আমরা যারা লড়াই করেছি সংগ্রাম করেছি তাদের প্রতি আমার আকণ্ঠ অনুরোধ আপনারা

নিজেদের মানুষের কাছে প্রিয় বানান, ভালোবাসার পাত্র হিসেবে তৈরি করেন। কারো ওপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না। বিএনপি মহাসচিব আরও বলেন, গত ১৫-১৬ বছরে আমরা খুব কষ্ট পেয়েছি। আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনা আমাদের ওপর ব্যাপকভাবে নির্যাতন ও জেল জুলুম করেছে। আপনাদের এখানে মামলা হয়েছে শুধু বিএনপি করার অপরাধে জামাত করার অপরাধে, আপনাদের জেলে রাখা হয়েছে। সেই অবস্থার পরিসমাপ্তি ঘটেছে। যে শেখ হাসিনা সবচেয়ে প্রভাবশালী নেতা হয়ে গিয়েছিল, তাকে ঠিক সেভাবে পালিয়ে যেতে হয়েছে। জনতার আন্দোলনের মধ্য দিয়ে তাকে চলে যেতে হয়েছে। চলে যাওয়ার আগ মুহূর্তে লাখ লাখ মানুষ গণভবন দখলে আসছিল। ঠিক সেই মুহূর্তে হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী দেশ

ভারতে গিয়ে তিনি জীবন রক্ষা করেন। পবিত্র কুরআনের সূরা ইমরানের একটি আয়াত উল্লেখ করে সেটির বাংলায় অনুবাদ করে ফখরুল বলেন, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা মালিক বানাই, বাদশাহ বানাই, রাষ্ট্রপতি বানাই প্রধানমন্ত্রী বানাই আবার তাকে যেকোনো সময় রাস্তার ফকির বানিয়ে দিই। আজকে প্রতাপশালী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে সেই করুন অবস্থার মধ্যে পড়েছেন। আর যারা এখানে দাপটের সঙ্গে আমাদেরকে শাসন করত, আমাদের জেলে দিত, জুলুম করত, জমি দখল ক‌রে নিত, ব্যবসা-বাণিজ্য নিয়ে নিত, আমাদের রাজনীতি করতে দিত না। আজ তারা জেলের ভেতরে ঢুকে পড়ে আছে। এ জন‌্যই আল্লাহ তাআলা বলেন, সীমালঙ্ঘন করো না, সীমা সীমালঙ্ঘনকারীকে আল্লাহ ক্ষমা করেন না।

ফখরুল ব‌লেন, আমি ১১ বার কারাগারে গিয়েছি। আমরা দেশনেত্রী জিয়া ও তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বছরের পর বছর লড়াই সংগ্রাম করেছি। আমাদের ঠাকুরগাঁওয়ে অসংখ্য ছেলেকে গুলি করেছে অসংখ্য মামলা হয়েছে। বারবার জেলে গিয়েছে আমাদের ছেলেরা কিন্তু কখনো সত্যের পথ থেকে সরে দাঁড়ায়নি। ওবায়দুল কাদের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কোথায় গেলেন ওবায়দুল কাদের সাহেব, আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না। আমি আপনাকে বলতে চাই আমার বাসায় আসেন আমার এলাকাতে আসেন। ফখরুল ব‌লেন, প্রয়াত জামায়াত নেতা আমাদের গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আমান আযমীকে আট বছর আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছে। আমাদের অনেক নেতাকর্মীকে এ আয়না ঘরে রাখা

হয়েছে। অনেক নেতাকর্মীর খবরই পাই না। ১২ বছর আগে ইলিয়াস আলী নিখোঁজ এখন পর্যন্ত তার কোনো খবরই পাওয়া যায়নি। তার স্ত্রী সন্তানরা জানে না তার মৃত্যু দিবস পালন করবে শহিদ হিসেবে, না আল্লাহ তাকে ভালোভাবে ফিরিয়ে দিক সে দোয়া কর‌বে তারা সেটাও জানে না। আওয়ামী লীগ সরকার দেশের সব গুণী মানুষকে টর্চার করার জন্য আয়না ঘর বা‌নি‌য়েছিল। বিএনপি জামায়াত ইসলামের নেতাকর্মীদের ধরে নিয়ে সেখানে নির্যাতন করা হতো। এদিন নিজের অসুস্থতা থাকার কারণে দাঁড়িয়ে বক্তব্য দিতে না পারায় নেতাকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে সভা শেষ করেন ফখরুল। সভায় হ‌রিপুর উপ‌জেলা বিএনপির সভাপতি উপাধ‌্যক্ষ জাম‌াল উ‌দ্দিনের সভাপতিত্বে সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা

ফয়সল আমীন, আবু তাহের প্রমুখ বক্তব্য দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শুধু বাংলাদেশ নয়, সমগ্র পাকিস্তানের গণতন্ত্র প্রতিষ্ঠাতেও ঐতিহাসিক ভূমিকা ছিল আওয়ামী লীগের ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড শ্যালিকাকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে আমতলীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজন আটক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ইমামকে আটক করে পুলিশে দিল জনতা সরাইলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ খাবার কিনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার শিশু কালশি বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে ২৫% ছাড় চরভদ্রাসনে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে ৭১ বছরের বৃদ্ধাকে মাঠে নিয়ে ধর্ষণ ৫ বছর বয়সী এক শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে শালীনতাহানীর চেষ্টা কানে ঐশ্বরিয়াকে নিয়ে বাজে মন্তব্যের জবাব দিলেন কঙ্গনা ঈদের ছুটিজুড়ে বৃষ্টি, কমবে তাপমাত্রা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু ৫ ট্রেনের বিলম্ব, কমলাপুরে যাত্রীদের উপচেপড়া ভিড় ঈদের লম্বা ছুটিতে মহাখালী বাসটার্মিনালে ঘরমুখো মানুষের ঢল কেন সারা রাত কান্না থামাতে পারেননি নেইমার ভুয়া ট্রাফিক জরিমানা নিয়ে বিআরটিএ-ডিএমপির সতর্কবার্তা