কমলার পরাজয়ে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্র ছাড়লেন হলিউড অভিনেত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪
     ১০:৩০ অপরাহ্ণ

কমলার পরাজয়ে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্র ছাড়লেন হলিউড অভিনেত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ | ১০:৩০ 151 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রকাশ্যে কমলা হ্যারিসকে সমর্থন ও ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করেছিলেন হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া। আর এখন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সম্ভাব্য ঝুঁকি এড়াতে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্র ছেড়েছেন এই অভিনেত্রী। ইভার পরিবার এখন আর যুক্তরাষ্ট্রে থাকছেন না। ৪৯ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে স্বামী জোসে বাস্টন এবং তাদের ছেলে ৬ বছর বয়সী সান্তিয়াগোর সাথে মেক্সিকো এবং স্পেনে বসবাস করছেন। হলিউডের এক প্রতিবেদনে ইভা জানিয়েছেন, আমি আমার পুরো জীবনের সিংহভাগ এখানে কাটিয়েছি। কিন্তু কোভিড-১৯ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের পরিবর্তিত পরিবেশ, ক্যালিফোর্নিয়ার গৃহহীনতা সমস্যা, উচ্চ কর এবং ডোনাল্ড ট্রাম্পের পুননির্বাচনের বিষয়টি এই সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে। মনে হয়, জীবনের এই অধ্যায়টি এখন

শেষ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ছাড়ার পেছনে নির্বাচনকেও কারণ হিসেবে জানিয়েছেন ইভা। বলেন, ‘চমকানোর বিষয়টা এই নয় যে তিনি (ট্রাম্প) জিতেছেন...তিনি একজন দণ্ডিত অপরাধী। যিনি এত ঘৃণা ছড়াচ্ছেন সেই তিনিই কিনা সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হলেন। যদি তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেন, তাহলে এটি একটি ভীতিকর জায়গা হতে চলেছে।’ যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে যেতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছেন ইভা। বলেন, ‘আমি পালিয়ে কোথাও যেতে পারি। কিন্তু অধিকাংশ আমেরিকানরা এত ভাগ্যবান নয়। তারা এই ডিস্টোপিয়ান দেশে আটকে যাবে। আমার উদ্বেগ এবং দুঃখ তাদের জন্য।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা নিখোঁজ ভারতীয় যুদ্ধবিমান মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ নিয়ে রাশিয়ার সতর্ক বার্তা ইরা‌কে ৩ বাংলা‌দেশির মৃত্যু একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক ঘেরাও শেখ হাসিনার পরিকল্পনায় মহাসড়কে রূপের জাদু রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া শাহজালালের মাজারে এনসিপির রাজনৈতিক মব, ফুঁসছে সিলেটবাসী খলিলের স্বীকারোক্তি: বিএনপি-জামায়াতের সমর্থনেই আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তেলেসমাতি শুরু, যুক্তরাজ্যের ভিসা ব্যান! বাংলাদেশে মশা এখনও আছে আগের মতোই, শুধু মাঝখান থেকে এদেশের শাসক বদলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি ড. মোমেন ও অবৈধ ইউনুস–বাংলাদেশ বিমানের ধ্বংসের নেপথ্য জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা