ওয়ানডে অভিষেকেই বিশ্ব রেকর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫

ওয়ানডে অভিষেকেই বিশ্ব রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ |
ওয়ানডে ক্রিকেটে অভিষেক ম্যাচেই বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ম্যাথিউ ব্রিটজকের। তিনি এমন এক কৃতিত্ব অর্জন করেন, যা বিশ্বের আর কোনও ক্রিকেটারের নেই। ব্রিৎজক ভেঙেছেন ডেসমন্ড হেইনসের ৪৭ বছর আগের রেকর্ড। দক্ষিণ আফ্রিকার ২৬ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যান ১টি টেস্ট ও ১০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেললেও এতদিন দেশের হয়ে ওয়ানডে খেলার সুযোগ পাননি। আজ সোমবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে অভিষেক হয় ব্রিটজকের। অভিষেক ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নামেন ম্যাথিউ। তিনি ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শতরানের পৌঁছাতে তিনি খেলেন ১২৮ বল। ৬টি

চার ও ২টি ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। শেষমেশ ১৪৮ বলে ১৫০ রান করে মাঠ ছাড়েন ম্যাথিউ। তিনি সাকুল্যে ১১টি চার ও ৫টি ছক্কা মারেন। ম্যাথিউ ব্রিটজকেই বিশ্বের প্রথম ও একমাত্র ক্রিকেটার, যিনি ওয়ানডে অভিষেকে ১৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলেন। তার আগে বিশ্বের আর কোনও ক্রিকেটার ওয়ানডে অভিষেকে ১৫০ রানে পৌঁছাতে পারেননি। সুতরাং, ওয়ানডে ক্রিকেটে আত্মপ্রকাশে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস খেলার বিশ্বরেকর্ড গড়েন ম্যাথিউ। এতদিন ওয়ানডে অভিষেকে সব থেকে বেশি রানের ইনিংস খেলার রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইনসের। তিনি ১৯৭৮ সালে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকে ১৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩৬ বলে ১৪৮ রান করে

আউট হন। সোমবার লাহোরে হেইনসের ৪৭ বছর আগের সেই বিশ্বরেকর্ড ছিনিয়ে নেন ব্রিৎজকে। ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩০৪ রান সংগ্রহ করে। ৬০ বলে ৬৪ রান করেন উইয়ান মাল্ডার। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৪১ রান করেন জেসন স্মিথ। ক্যাপ্টেন তেম্বা বাভুমা করেন ২৩ বলে ২০ রান। তিনি ৩টি চার মারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম! The International Crimes Tribunal Has Turned into a Machine for Illicit Money অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত বিএনপি ও জামায়াত ভেতরে ভেতরে এক, মাঠে তারা কৃত্রিম দ্বন্দ্ব দেখাচ্ছে।” শামীম হায়দার পাটোয়ারী, মহাসচিব, জাতীয় পার্টি। “রাজনীতি ভদ্রলোকদের খেলা, স্কাউন্ড্রেলদের নয়” – মাহবুব কামাল ‘পিঠের চামড়া থাকবে না’: ফাঁস হওয়া ফোনালাপে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কমান্ডারকে বিএনপি নেতার চরম হুমকি স্বাধীনতার বজ্রঘোষণায় পাকিস্তানিদের গণহত্যা ভেদ করেই জেগে ওঠে বাঙালির মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: মুক্তিকামী জনতার একচ্ছত্র কমান্ড ও স্বাধীনতার পদধ্বনি রাজারবাগ ও পিলখানা—প্রথম প্রতিরোধের অগ্নিশিখা ও রক্তক্ষয়ী রাত শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে তৈরি সেই পাইপলাইনই এখন বিএনপির ভরসা বাংলাদেশ, তুমি কোথায় যাচ্ছ?: ‘৭১ এর ঘাতক, ২০২৬ এর শহীদ! চুকনগর গণহত্যা ১৯৭১ঃ ৪ ঘন্টায় প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা আরও কমলো স্বর্ণের দাম