ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৬

ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৬ |
ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলার পর দূতাবাস এলাকায় আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। শনিবার (১৪ মর্চ) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যদিও কারা এই হামলা চালিয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে, এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বাগদাদে মার্কিন দূতাবাসের বিশেষ নিরাপত্তা বেষ্টনীযুক্ত এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলার বিষয়ে বাগদাদে মার্কিন দূতাবাস থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে, ইরাকের রাজধানীতে হামলায় ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরই এ ড্রোন হামলার ঘটনা ঘটে। এদিকে হরমজুর প্রণালির কাছে ইরানের অর্থনীতির

হৃৎপিণ্ড হিসেবে পরিচিত খারগ দ্বীপে হামলা চালানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কেন্দ্রটি দেশটির প্রায় ৯০ শতাংশ তেল রফতানি পরিচালনা করে। এছাড়া ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল। স্থানীয় সময় শুক্রবার রাতে তেহরানের কেন্দ্রস্থলের খুব কাছাকাছি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিভিন্ন সরকারি স্থাপনার সঙ্গে জনবহুল বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়েছে। বিস্ফোরণে কেঁপে ওঠে আজাদি স্কয়ার, নোবোনিয়াদসহ বিভিন্ন এলাকা। কেন্দ্রীয় মারকাজি প্রদেশের একটি গ্রামে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এদিকে দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি হামলায় বেশ কয়েকজন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলার সময় কেন্দ্রটিতে জরুরি চিকিৎসা কার্যক্রম চলছিল। কর্মরত মেডিকেল স্টাফরাই প্রধানত হতাহতের শিকার

হন। এছাড়া দেশটির নাবাতিয়েহ শহরে একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। এতে শিশুসহ ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। লেবাননে ব্যাপক মাত্রার হামলার মধ্যে ইরানের মিত্র হিজবুল্লাহ বলছে, ইসরাইলের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার যুদ্ধ শুরু করেছে তারা। অন্যদিকে তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। কিছুক্ষণ পর পর ইসরাইলজুড়ে বেজে উঠছে সাইরেন। আর সঙ্গে সঙ্গেই বাংকারে আশ্রয় নিতে ছুটছে মানুষ। ইসরাইলেল মধ্যাঞ্চলের অন্তত তিনটি স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ধরে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন