চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৬

চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৬ |
মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশি ব্যাটার লিটন দাসের শটে ঠেকাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন পাকিস্তানি ক্রিকেটার হুসাইন তালাত। আহত হওয়ার পর তালাতকে মাঠেই দ্রুততম সময়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর চোটের গভীরতা বুঝতে তাকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এরপরের ওভারেই বজ্রবৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। যদিও বৃষ্টির পর আবারও মাঠে গড়িয়েছে খেলা। দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে কাভার থেকে সেটা ৪ হওয়া থেকে বাঁচানোর জন্য বলের পেছনে ছোটেন হুসাইন তালাত। বাউন্ডারি লাইনের কাছ থেকে ফ্লিট করে বলটি ভেতরে টেনে পাঠান, তবে শেষ পর্যন্ত সেটা চার হয়ে যায়। বল মাঠের ভিতরে পাঠানোর পর নিজেকে সামলাতে না পেরে বাউন্ডারি লাইনের

কাছে থাকা গ্যালারির দেওয়ালে আঘাত লাগার পরে ঘুরে পড়ে যান। তখন মাথায় ও ঘাড়ে বাজেভাবে আঘাত পান তিনি। ম্যাচ রেফারি, ফিজিও ও মেডিকেল টিম দ্রুত তালাতের কাছে পৌঁছান। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তিনি উঠতেও পারছিলেন না। এদিকে আগে ব্যাটিং করে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। বৃষ্টি বাগড়ার কারণে কমেছে ম্যাচের দৈর্ঘ্য। বাংলাদেশের সামনে ৩২ ওভারে ২৪৩ রান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)