ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
টাকায় মেলে বিচারকের স্বাক্ষর
কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার
ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’
জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও
ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল!
মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী!
আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার
চুকনগর গণহত্যা ১৯৭১ঃ ৪ ঘন্টায় প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একদিনের হিসেবে সবচেয়ে বড় গণহত্যা ছিল ২০ মে চুকনগর গণহত্যা। এই দিন মাত্র এক প্লাটুন পাকিস্তানি সেনা ৪ ঘণ্টায় ব্রাশফায়ার করে হত্যা করে অন্তত ২০ হাজার নিরীহ মানুষকে।
চুকনগর ছিলো সাতক্ষীরা হয়ে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার পরিচিত পথ। ভারতের শরনার্থী শিবিরে যাওয়ার উদ্দেশ্যে খুলনা, যশোর, পিরোজপুর, বাগেরহাটসহ কয়েকটি জেলার মানুষ ২০ মে চুকনগরে উপস্থি হয়েছিলেন। এর আগে এপ্রিল মাসের শেষদিক থেকে এই অঞ্চলের বিভিন্ন জেলার হিন্দু অধ্যুষিত এলাকায় গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী।
সেই নৃশংসতা থেকে যারা বাঁচতে পেরেছিলেন তারাই নিরাপদ আশ্রয়ের আসায় চুকনগর হয়ে ভারত যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এলাকার বিভিন্ন বাড়িতে আর থাকার স্থান না থাকায় বাজারে, দোকানে,
স্কুলের বারান্দায় যে যেখানে পেরেছে রাত কাটিয়েছে। প্রায় ৩০ হাজারের মত মানুষ সেদিন চুকনগরে আশ্রয় নিয়েছিলেন। সেই সুযোগটাই পাকিস্তান সেনারা লুফে নেয়। ২০ মে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রায় ১ বর্গকিলোমিটার এলাকায় নিরবিচ্ছিন্ন ও বাধাহীনভাবে গুলিবর্ষণ করে এক প্লাটুন পাকিস্তানি সৈন্য। দেশীয় রাজাকারদের সহায়তায় তারা গ্রামের ভেতরে ঢুকে হত্যাযজ্ঞ চালায়। নদীর পাড়ে দাঁড় করিয়ে, পুকুরে লুকানো অবস্থায়, নদী সাঁতরে পালানোর সময়, গাছের ডালে লুকিয়ে থাকা অবস্থায় যেভাবে পেয়েছে সেভাবেই মেরেছে পাকিস্তানিরা। নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ কেউই রেহাই পায়নি। চুকনগরের গণহত্যার একটি বর্ণনা পাওয়া যায় পাশের গ্রাম রুস্তমপুরের শিক্ষক সরদার মুহাম্মদ নূর আলীর কাছে। তিনি বলেন, ‘সে এক নারকীয় দৃশ্য! ভোলা যায় না। আমাদের
এলাকায় প্রায় ৪ মাইলব্যাপী এই হত্যাযজ্ঞ চলে। কিছু লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়। দুর্গন্ধ এড়াতে কিছু লাশ মাটিচাপা দেওয়া হয়। এলাকার লোক ২ মাস পর্যন্ত ওই নদীর মাছ খায়নি। ভয়ে লোকজন ৫-৬মাস পর্যন্ত বাজারেও আসেনি।’ পাকিস্তানি বাহিনী চলে যাওয়ার পর একটি ছয় মাসের শিশুকে পাওয়া যায়, মৃত মায়ের স্তন্যপান করছিলো সে। গনহত্যার নীরব সাক্ষী সেই শিশু, রাজকুমারি সুন্দরি, আজও বেঁচে আছে।