‘পিঠের চামড়া থাকবে না’: ফাঁস হওয়া ফোনালাপে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কমান্ডারকে বিএনপি নেতার চরম হুমকি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৬

‘পিঠের চামড়া থাকবে না’: ফাঁস হওয়া ফোনালাপে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কমান্ডারকে বিএনপি নেতার চরম হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৬ |
টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক আব্দুল খালেক মন্ডলকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও চরম হুমকি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। সম্প্রতি তাদের দুজনের উত্তপ্ত এই ফোনালাপের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফাঁস হওয়া ওই ফোনালাপে শোনা যায়, বিএনপি নেতা আহমেদ আযম খান চরম উত্তেজিত অবস্থায় মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডলকে উদ্দেশ্য করে বলছেন, "পিঠের চামড়া থাকবে না, খামোশ! আমি দেখে নেবো মনে রাখবেন।" তিনি আব্দুল খালেক মন্ডলকে টাঙ্গাইলের বাসাইল ও সখিপুর এলাকায় যাওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, "আপনি আসেন না বাসাইল, আসেন না সখিপুর। ...কাঁচা খাইয়ে দেবো আপনাকে।" উত্তপ্ত এই ফোনালাপের সময় আহমেদ

আযম খান মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে টাকার লোভ ও দুর্নীতির অভিযোগ আনেন। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, "টাকার লোভে পাইছে আপনাকে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এক নম্বর দুর্নীতিবাজ হইছেন। মুক্তিযোদ্ধা সভাপতি হয়ে... খাইয়ে দেবো আপনাকে একবারে। নিয়া আইসেন, ওই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পকেটে নিয়া আইসেন।" এ সময় তাকে একাধিকবার আপত্তিকর গালিগালাজ (যা অডিওতে সেন্সর করা হয়েছে) করতে শোনা যায়। অন্যদিকে, ফোনের অপর প্রান্তে থাকা মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল পুরো সময়জুড়ে তুলনামূলক শান্ত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তিনি দুর্নীতির অভিযোগ সরাসরি অস্বীকার করে বলেন, "অসম্ভব, টাকার লোভে আমাকে পায় নাই।" প্রতিপক্ষের এমন আক্রমণাত্মক আচরণের জবাবে তিনি বারবার "আচ্ছা ঠিক আছে" বলে প্রসঙ্গ এড়ানোর চেষ্টা

করেন এবং একপর্যায়ে বিএনপি নেতাকে অনুরোধ করে বলেন, "একটু কথাবার্তা শালীনভাবে বলেন।" অডিও রেকর্ড ও কথোপকথন অনুযায়ী, টাঙ্গাইলের বাসাইল ও সখিপুর এলাকার স্থানীয় রাজনীতি বা কোনো নির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করেই ফোনে এই উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একজন জ্যেষ্ঠ রাজনীতিকের মুখে একজন মুক্তিযোদ্ধাকে উদ্দেশ্য করে ফোনে এমন আক্রমণাত্মক ও অশোভন ভাষা ব্যবহারের ঘটনাটি নিয়ে ইতোমধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়