আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মার্চ, ২০২৬

আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৬ |
চলতি সপ্তাহে পর্দা নেমেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের । এই আসরে নিউজিল্যান্ডকে উড়িয়ে টানা দ্বিতীয় এবং রেকর্ড তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারত। এদিকে চলতি মার্চেই পর্দা উঠছে বিশ্বকাপের পর এই সংস্করণের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। এরই মধ্যে আইপিএলের ১৯তম আসরের প্রথম পর্বের সূচি ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ। বুধবার (১১ মার্চ) প্রথম পর্বের ২০টি ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ২০১৬ আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হবে। ১২ এপ্রিল পর্যন্ত প্রথম পর্বের খেলা চলবে। আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, টুর্নামেন্টের বাকি সূচিও পর্যায়ক্রমে ঘোষণা করা হবে। মার্চ থেকে মে মাসের

মধ্যে ভারতের ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, ভোটের তফসিল দেখেই আইপিএলের বাকি সূচি ঘোষণা হতে পারে। আইপিএলের প্রথম পর্বের সূচি: ২৮ মার্চ: বেঙ্গালুরু-হায়দরাবাদ (বেঙ্গালুরু)। ২৯ মার্চ: মুম্বাই-কলকাতা (মুম্বাই)। ৩০ মার্চ: রাজস্থান-চেন্নাই (গোহাটি)। ৩১ মার্চ: পাঞ্জাব-গুজরাট (মুলানপুর)। ১ এপ্রিল: লক্ষ্ণৌ-দিল্লি (লক্ষ্ণৌ)। ২ এপ্রিল: কলকাতা-হায়দরাবাদ (কলকাতা)। ৩ এপ্রিল: চেন্নাই-পাঞ্জাব (চেন্নাই)। ৪ এপ্রিল: দিল্লি-মুম্বাই (দিল্লি), গুজরাত-রাজস্থান (আহমেদাবাদ)। ৫ এপ্রিল: হায়দরাবাদ-লক্ষ্ণৌ (হায়দরাবাদ), বেঙ্গালুরু-চেন্নাই (বেঙ্গালুরু)। ৬ এপ্রিল: কলকাতা-পঞ্জাব (কলকাতা)। ৭ এপ্রিল: রাজস্থান-মুম্বাই (গোহাটি)। ৮ এপ্রিল: দিল্লি-গুজরাট (দিল্লি)। ৯ এপ্রিল: কলকাতা-লক্ষ্ণৌ (কলকাতা)। ১০ এপ্রিল: রাজস্থান-বেঙ্গালুরু (গোহাটি)। ১১ এপ্রিল: পাঞ্জাব-হায়দরাবাদ (মুলানপুর), চেন্নাই-দিল্লি (চেন্নাই)। ১২ এপ্রিল: লক্ষ্ণৌ-গুজরাট (লক্ষ্ণৌ), মুম্বাই-বেঙ্গালুরু (মুম্বাই)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)