ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে
ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি
সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি
ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম
২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দলে নতুন মুখ মাহফিজুল রবিন
রান আউট নিয়ে উত্তপ্ত মিরপুর, রেগে হেলমেট ছুঁড়ে মারলেন পাকিস্তানের সালমান
মেহেদী হাসান মিরাজের বল সোজা খেলেছিলেন মোহাম্মদ রিজওয়ান। বলটা ধরতে গিয়েছিলেন বোলার মিরাজ। তখন ক্রিজের বাইরে থাকা সালমান আলি আঘার সঙ্গে মিরাজের শরীর স্পর্শ করে, সালমান ক্রিজের বাইরে থেকেই বল কুড়িয়ে দিতে চান। কিন্তু তার আগেই মিরাজ বল ধরে রান আউট করে দেন।
এই ঘটনায় স্তব্ধ হয়ে বেশ কিছুটা সময় দাঁড়িয়ে থাকেন সালমান, পরে হেলমেট ছুড়ে মারেন। গালাগালি করতে করতে বেরিয়ে যান। এই সময় ধারাভাষ্যে থাকা পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা প্রশ্ন তুলেছেন স্পোর্টসম্যান স্পিরিটের। তার মতে, ‘ব্যাটার বোলারকে বল কুড়িয়ে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু উল্টো তাকে রান আউট করা হলো। এটা প্রত্যাশিত নয়। খেলার চেতনার সঙ্গে এটা যায় না।’
তবে বাংলাদেশের
ধারাভাষ্যকার সমন্বয় ঘোষ রমিজকে মনে করিয়ে দেন মিরাজ নিয়মের মধ্যেই যা করার করেছেন। তখন রমিজ বলেন, ‘নিয়মেরও চেতনা আছে।’ সালমানের আউটের আগে পাকিস্তান শক্ত অবস্থায় ছিল। চতুর্থ উইকেটে ১০৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান ও সালমান। ৬২ বলে ৬৪ করে দারুণ খেলতে থাকা সালমান ওই সময় ফিরে যান। মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। আজ ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে তারা।