ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ
১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা
বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড
স্বস্তির জয় বাংলাদেশের
কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের
“আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি
বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু
এ মাসেই আসছে আয়ারল্যান্ড
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২২ নভেম্বর ঢাকায় আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।
সিরিজের সূচি রোববার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী মিরপুরে ওয়ানডে সিরিজ এবং সিলেটে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ ২০২২-২৫ মৌসুমে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।
মিরপুরে ওয়ানডে ম্যাচগুলো হবে ২৭, ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। সিলেটে টি-টোয়েন্টি সিরিজ হবে যথাক্রমে- ৫,৭ ও ৯ ডিসেম্বর।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে ১০ ডিসেম্বর বাংলাদেশ ছাড়বে আইরিশ নারী দল।



