অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, শরিফুল-লিটনদের নিয়ে বিসিবির আপডেট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ July, ২০২৬

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, শরিফুল-লিটনদের নিয়ে বিসিবির আপডেট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ July, ২০২৬ |
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন জাতীয় দলের ফাস্ট বোলার নাহিদ রানা। এছাড়া চোট আক্রান্ত অন্য ক্রিকেটারদের পুনর্বাসন প্রক্রিয়া ও দলে ফেরার সম্ভাব্য সময়সূচি জানিয়ে মেডিকেল আপডেট প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাহিদ রানা: গত ১৭ জুলাই ম্যাচে বাঁ পাশের পেশিতে চোট পান এই গতি তারকা। পরবর্তী স্ক্যানে গ্রেড-২ সাইড স্ট্রেইন ধরা পড়েছে। বিসিবি জানিয়েছে, পুরোপুরি সুস্থ হতে তার চার সপ্তাহের টিস্যু হিলিং এবং পরবর্তীতে আরও দুই থেকে চার সপ্তাহের বোলিং ওয়ার্কলোড বাড়াতে হবে। ইনজুরির তারিখ থেকে হিসাব করলে তার মাঠে ফিরতে প্রায় ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ। শরিফুল

ইসলাম: গত ১৪ জুলাই বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ চোট পেয়েছিলেন এই বাঁহাতি পেসার। তার পুনর্বাসন প্রক্রিয়া বেশ ভালোভাবে এগোচ্ছে। আগামী ২৯ জুলাই থেকে তিনি আবার বোলিং শুরু করতে পারবেন বলে আশা করা হচ্ছে। ১২ আগস্টের দিকে তার ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা কম হলেও, বোলিং ওয়ার্কলোড সফলভাবে শেষ করা এবং মেডিকেল ছাড়পত্র পাওয়ার সাপেক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বিবেচিত হতে পারেন শরিফুল। লিটন কুমার দাস: বাঁ পায়ের বাছুরের চোট থেকে সুস্থ হতে সিঙ্গাপুরে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েছেন লিটন। সেখানে তিনি পিআরপি (PRP) চিকিৎসা গ্রহণ করেছেন। আগামী ২৮ জুলাই থেকে তার রানিং ও কন্ডিশনিং প্রোগ্রাম শুরু

হবে এবং ১৩ আগস্টের দিকে নেওয়া হবে ফিটনেস পরীক্ষা। পুনর্বাসন ঠিকঠাক শেষ হলে দ্বিতীয় টেস্ট থেকে তিনি নির্বাচকদের বিবেচ্য হতে পারেন। তানজিম হাসান সাকিব: চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকা ডানহাতি পেসার সাকিব পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন। সম্প্রতি বিদেশে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং স্ক্যানের পর জানানো হয়েছে, আগামী আট থেকে দশ সপ্তাহ পর তার আরেকটি স্ক্যান করা হবে। হাড়ের ফ্র্যাকচার কাটিয়ে ওঠার অগ্রগতির ওপর নির্ভর করবে তার মাঠে ফেরার সময়। চলতি বছরের শেষের দিকে তাকে পাওয়ার আশা করা হচ্ছে। মোস্তাফিজুর রহমান: ডান পায়ের হ্যামস্ট্রিং ও বাছুরের চোট কাটিয়ে ওঠার জন্য প্রতিদিন পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন এই বাঁহাতি পেসার। জুলাইয়ের শেষে তার ফিটনেস মূল্যায়ন

করা হবে। পরিকল্পনা অনুযায়ী বোলিং ফিটনেস ফিরে পেলে আগামী ১৮ আগস্টের পর পুরোপুরি খেলার জন্য প্রস্তুত হবেন মোস্তাফিজুর রহমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান