বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ বহিষ্কারের পিটিশন ভাঙতে চলেছিল ওয়ার্ল্ড রেকর্ড, অতঃপর… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৬

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ বহিষ্কারের পিটিশন ভাঙতে চলেছিল ওয়ার্ল্ড রেকর্ড, অতঃপর…

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৬ |
বিশ্বকাপে সুন্দর ফুটবল খেলে সমর্থকদের মন জয় করতে পারেনি আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালেও শুরু থেকেই তাদের নিয়ে ছিল নানা বিতর্ক এবং দক্ষিণ আমেরিকার এই দলটিকে ফিফা বাড়তি সুবিধা দিচ্ছে বলে তীব্র অভিযোগ। এমনকি ফাইনালের আগেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবিতে একটি পিটিশন বা গণস্বাক্ষর অভিযান শুরু হয়। পরবর্তীতে ফাইনাল শেষে খেলোয়াড়দের মধ্যকার অনাকাঙ্ক্ষিত মারামারি ও হাতাহাতির ঘটনা দলটির ভাবমূর্তিকে আরও মারাত্মকভাবে ক্ষুণ্ন করে। বন্ধ হওয়ার আগে এই পিটিশনে প্রায় ২ কোটি ৩৩ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেন, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিল। টুর্নামেন্ট শেষে আর্জেন্টিনা সম্ভবত বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে অপ্রিয় দলে

পরিণত হয়। ম্যাচ শেষে লেয়ান্দ্রো পারেদেসের অনভিপ্রেত আচরণ—যার মধ্যে স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়াকে ঘুষি মারা এবং গাভিকে মাটিতে ফেলে দেওয়ার ঘটনা অন্তর্ভুক্ত—আর্জেন্টিনাকে আন্তর্জাতিক ফুটবলে একরকম ‘খলনায়কের’ চরিত্রে দাঁড় করিয়ে দেয়। ম্যাচের নির্ধারিত সময়েও পাউ কুবার্সিকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। আর এই লাল কার্ডের ঘটনাটি আলবিসেলেস্তেদের ফাইনাল হারের অন্যতম বড় প্রভাবক হিসেবে কাজ করে। ‘আর্জেন্টিনা আউট’ পিটিশনের ঝড় ফাইনালে আর্জেন্টিনার খেলোয়াড়দের বিশৃঙ্খল আচরণের পর দলটিকে বিশ্বকাপ থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি করা পিটিশনটি দ্রুত আন্তর্জাতিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে ২ কোটি ৩০ লাখেরও বেশি মানুষ এতে স্বাক্ষর করেন, যা ইতিহাসে সবচেয়ে বেশি সংগৃহীত পিটিশনগুলোর একটি।

ইউরোপীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘আর্জেন্টিনা আউট’ শীর্ষক এই পিটিশনে বিশ্বের প্রায় ১৭০টি দেশ থেকে মোট ২,৩৩,১৬,১০৮টি ডিজিটাল স্বাক্ষর জমা পড়ে। পিটিশনটির প্রাথমিক লক্ষ্য ছিল ৫০ লাখ স্বাক্ষর সংগ্রহ করা, যা বহু আগেই অতিক্রম করে যায়। টুর্নামেন্টজুড়ে রেফারিদের পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ তুলে এই পিটিশনটি চালু করা হয়েছিল। পিটিশনের মূল বক্তব্য ছিল, ‘বিজয়ী কে হবে তা যদি আগেই জানা থাকে, তবে বাকি দলগুলো কেন টুর্নামেন্টে খেলবে? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দিন এবং সবাইকে সমান ও সুষ্ঠু সুযোগ দিন।’ ফাইনালে আর্জেন্টিনার ১-০ ব্যবধানে স্পেনের কাছে পরাজয়ের পর পিটিশনের উদ্যোক্তারা বার্তা দিয়ে অভিযান শেষ ঘোষণা করেন। তারা লেখেন, ‘ফিফা আমাদের কথা উপেক্ষা করেছে,

কিন্তু স্পেন তার প্রতিশ্রুতি রেখেছে... ধন্যবাদ, স্পেন।’ ইতিহাসে অফিশিয়ালি সবচেয়ে বেশি স্বাক্ষর পাওয়া পিটিশনের রেকর্ডটি রয়েছে ১৯৯৭ সালের ‘জুবিলি ২০০০’ আন্দোলনের নামে, যেখানে ২,৪৩,১৯,১৮১টি স্বাক্ষর সংগৃহীত হয়েছিল। ফুটবল বিশ্লেষকদের মতে, আর্জেন্টিনা বিরোধী এই পিটিশনটি যদি আর দু-একদিন চালু থাকত, তবে তা পূর্বের সব বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ে ফেলত। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ বহিষ্কারের পিটিশন ভাঙতে চলেছিল ওয়ার্ল্ড রেকর্ড, অতঃপর… বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’, আরও ৩ সিনেমা মুক্তি মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারে ১১৩৩ বাংলাদেশিসহ ২২ হাজারের বেশি অভিবাসী সন্তান জন্মদানের ক্ষমতা কী কী কারণে কমে যায়? যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি