বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়তে পারে—এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। একই সঙ্গে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় মূল্যস্ফীতির উদ্বেগও বেড়েছে, যা স্বর্ণবাজারে চাপ সৃষ্টি করেছে। শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় ২টা ২ মিনিটে স্পট স্বর্ণের দাম দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৭ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়। আগের দিন স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমেছিল। বুধবারের দুই সপ্তাহের সর্বোচ্চ দামের তুলনায় বর্তমানে প্রতি আউন্সে ১৩০ ডলারেরও বেশি কমেছে। অগাস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারও দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৯ দশমিক ৮০ ডলারে নেমেছে। তবে সপ্তাহজুড়ে স্বর্ণের দাম এখনও

প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ বাড়তির দিকেই রয়েছে। গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, স্বল্পমেয়াদে স্বর্ণবাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে। তার ভাষ্য, কয়েক সপ্তাহ ধরে স্বর্ণের দাম প্রতি আউন্স ৩ হাজার ৯৮০ থেকে ৪ হাজার ১৭০ ডলারের মধ্যে ওঠানামা করছে। দাম ৪ হাজার ডলারের কাছাকাছি বা তার নিচে নামলেই বড় ক্রেতারা বাজারে সক্রিয় হচ্ছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইরান ও তাদের সমর্থিত হুথি গোষ্ঠীর বিরুদ্ধে ‘বড় ধরনের সামরিক জবাব’-এর হুমকি দেন। এর আগে ইয়েমেনের হুথিরা লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায়। এই ঘটনার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম একদিনেই প্রায় ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০

ডলার অতিক্রম করে, যা মে মাসের পর প্রথম। যুদ্ধ শুরুর পর এটি তেলের দামের অন্যতম বড় উল্লম্ফন। বিশ্লেষকদের মতে, তেলের উচ্চমূল্য মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে এবং এর ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় রাখতে পারে। যদিও স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়, তবে উচ্চ সুদের পরিবেশে সুদবিহীন সম্পদ হিসেবে এর আকর্ষণ কমে যায়। বিনিয়োগকারীদের নজর এখন আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের দিকে। বাজারের প্রত্যাশা, এবার সুদের হার অপরিবর্তিত রাখা হবে। তবে সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৮১ শতাংশ। অন্যদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) বৃহস্পতিবার প্রত্যাশা অনুযায়ী সুদের হার অপরিবর্তিত

রাখলেও সেপ্টেম্বরে আরেক দফা হার বৃদ্ধির সম্ভাবনা উন্মুক্ত রেখেছে। এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭ দশমিক ৭৬ ডলারে উঠেছে এবং সপ্তাহজুড়ে প্রায় ৩ দশমিক ৪ শতাংশ লাভের পথে রয়েছে। অন্যদিকে প্লাটিনামের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫৮৩ দশমিক ৯১ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ২৩৬ দশমিক ১৬ ডলারে নেমেছে। উভয় ধাতুই সপ্তাহজুড়ে মূল্যহ্রাসের পথে রয়েছে। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ বহিষ্কারের পিটিশন ভাঙতে চলেছিল ওয়ার্ল্ড রেকর্ড, অতঃপর… বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’, আরও ৩ সিনেমা মুক্তি মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারে ১১৩৩ বাংলাদেশিসহ ২২ হাজারের বেশি অভিবাসী সন্তান জন্মদানের ক্ষমতা কী কী কারণে কমে যায়? যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি