বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ July, ২০২৬

বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ July, ২০২৬ |
বিদ্যুৎ খাতের চলমান সংকট ও লোডশেডিং নিয়ন্ত্রণে বড় ধরনের চাপের মুখে পড়েছে বিএনপি-নেতৃত্বাধীন সরকার। অন্তর্বর্তী সরকারের অপরিকল্পিত খরচ আর অনিয়মে বিপুল বকেয়া, ভর্তুকির চাপ ও জ্বালানি সংকটের কারণে পরিস্থিতি সামাল দিতে সরকার ভারতের মডেল অনুসরণ করে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু স্পষ্ট জানিয়েছেন, সরকার বিদ্যুৎ বিতরণের দায়িত্ব ধীরে ধীরে বেসরকারি খাতে হস্তান্তর করতে চায়। এতে রাষ্ট্রের আর্থিক দায় কমবে এবং সরকার উৎপাদন ও পাইকারি সরবরাহে বেশি মনোযোগ দিতে পারবে। তিনি ভারতের উদাহরণ দিয়ে বলেন, মুম্বাইয়ে রিলায়েন্স এবং দিল্লিতে আদানি বিদ্যুৎ বিতরণ করে সফলভাবে ব্যবস্থাপনা করছে। প্রধানমন্ত্রীও সরকারি খরচে আর

না করে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সূত্রগুলো বলছে, খাতটিতে বর্তমানে প্রায় ৬৭ হাজার কোটি টাকার বকেয়া রয়েছে। ইউনূস আমলেত গত অর্থবছরে ভর্তুকি দিতে হয়েছে ৬২ হাজার কোটি টাকারও বেশি। পূর্ববর্তী সরকারের আমলে কুইক রেন্টাল, ক্ষমতা চার্জ দিয়ে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করলেও অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দুর্নীতি আর অতিরিক্ত খরচের অযুহাতে সকল কুইক রেন্টাল চুক্তি বাতিল করে দেয়া হয়, ফলে সৃষ্টি হয় বিদ্যুতের স্বল্পতা আর লোডশেডিং। এছাড়াও জ্বালানির অভাবে ও কারিগরি ত্রুটির কারনে অনেক তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ ছিল। ইরান যুদ্ধের প্রভাবে উচ্চমূলে এলএনজি আর কয়লা কিনে খাতটি আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে। এই চাপ সামলাতে নতুন সরকার এখন বেসরকারি

অংশগ্রহণ বাড়ানোর পথে হাঁটছে। নবায়নযোগ্য জ্বালানিতে জোর সরকার একই সঙ্গে সৌরবিদ্যুৎ থেকে ১০,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মাধ্যমে আমদানি-নির্ভর জ্বালানির ওপর চাপ কমানো ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পরিকল্পনা করা হয়েছে। ২০২৫ সালে অনুমোদিত নীতির আওতায় বেসরকারি খাতকে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট স্থাপনের সুযোগ দেওয়া হয়েছে, যেখানে তারা সরাসরি বড় গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে। সরকার শুধু সীমিত পরিমাণ (১০-২০%) কিনবে। বিশ্লেষকরা বলছেন, ভারতীয় মডেল অনুসরণ করে বিতরণ বেসরকারিকরণ করলে প্রতিযোগিতা বাড়বে, দক্ষতা বৃদ্ধি পাবে এবং লোডশেডিং কমানো সম্ভব হবে। তবে এই উদ্যোগ বাস্তবায়নে স্বচ্ছতা, নিয়ন্ত্রক সংস্থার (বিইআরসি) শক্তিশালী ভূমিকা এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জন অত্যন্ত জরুরি। সরকারের এই পদক্ষেপকে অনেকে বিদ্যুৎ খাতের দীর্ঘমেয়াদি সংস্কার

হিসেবে দেখছেন, যদিও স্বল্পমেয়াদে লোডশেডিং ও সরবরাহ স্থিতিশীলতা নিয়ে জনগণের উদ্বেগ অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত রোডম্যাপ শিগগিরই ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক