গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৬

গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৬ |
গোপালগঞ্জের একটি আদালতে বিচার চলার সময় বিচারকের ছোড়া কাচের তৈরি ভারী পেপার ওয়েটের আঘাতে এক শিক্ষানবীশ নারী আইনজীবী আহত হয়েছেন। আহতাবস্থায় তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ২২শে জুলাই, বুধবার গোপালগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে এ ঘটনা ঘটে বলে জানান আহত আইনজীবী সাবিহা সুলতানা এবং তার সহকর্মীরা। আহত এই আইনজীবী বলেন, “আমি এজলাসে বসে মামলার নথি দেখছিলাম। হঠাৎ একটি ভারী পেপার ওয়েট আমার মাথায় এসে লাগে। আমি প্রচন্ড আঘাতে মাথা ঘুরে পড়ে যাই। পরে জানতে পারি, বিচারক মো. সুজন মিয়া সেটি ছুড়ে মেরেছেন। কেন ছুড়েছেন বা আমাকে লক্ষ্য করে ছুড়েছেন কিনা, তা বলতে পারছি না। তার সঙ্গে আমার কোনো

ব্যক্তিগত বিরোধও নেই।” আদালতের কয়েকজন স্টাফের দাবি, বিচারকার্য চলার সময় আদালতের পেছনের বেঞ্চে কয়েকজন আইনজীবী ও বিচারপ্রার্থী কথা বলছিলেন। এতে আদালতের কার্যক্রমে ব্যাঘাত ঘটছিল। বিচারক কয়েকবার সবাইকে চুপ থাকতে বলেন। এক পর্যায়ে তিনি একটি কাচের পেপার ওয়েট ছুড়ে মারেন আর সেটি গিয়ে সাবিহা সুলতানার মাথায় লাগে। প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের কাছে জানতে চাওয়া হলে তারা এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি। একজন দাবি করলেন, পেপার ওয়েটটি নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কিনা, তা তিনি নিশ্চিত নন। এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এম. জুলকদর রহমান ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ আলম সেলিম বলেন, “ঘটনার পর আমরা

আইনজীবীরা মিলে মুখ্য বিচারিক হাকিমের কাছে গিয়েছিলাম। তিনি ঘটনাটি তদন্ত এবং ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।” পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীকে আহত করা ওই বিচারক মো. সুজন মিয়ার বক্তব্য জানতে তার মোবাইল ও হোয়াটসঅ্যাপে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এমআরটি লাইন-৫-এর ব্যয় বাড়ছে ১২৬%, ৪১ হাজার কোটি থেকে এক লাফে ৯৩ হাজার কোটি টাকা সাধারণ জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকুরেদের পে-স্কেল ঘোষণা অচিরেই: মুখ্যসচিব নোয়াখালীতে প্রকাশ্যে হোটেল ম্যানেজারকে কুপিয়ে ৫ লাখ টাকা লুট ১৫ আগস্টের বৈঠক সন্দেহে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার, আইনজীবীদের নিন্দা পঁচাত্তরের ১৫ই আগস্টের পর বঙ্গবন্ধুর কন্যাদের আশ্রয়দাতা হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব: বর্তমানে বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয় ১৩০০ কোটি টাকা খরচে দেশের আনাচে-কানাচে বসবে ১০ লাখ এআই ক্যামেরা, নাগরিকের গতিবিধি নজরদারিতে! শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে জার্মানিতে ১৫ই আগস্টের শোকসভা অনুষ্ঠিত