বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’, আরও ৩ সিনেমা মুক্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৬

বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’, আরও ৩ সিনেমা মুক্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৬ |
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সিনেমা 'জন নায়াগান' মুক্তি পেয়েছে। এ সিনেমাটি পরিচালনা করেছেন এইচ বিনোথ। এ অভিনেতার শেষ সিনেমা মুক্তির দিনে আরও তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। যেখানে সুপারম্যান থেকে অ্যাকশন— সব স্বাদের ছোঁয়াই থাকছে এসব সিনেমায়। রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার আগে অভিনয়জীবন থেকে তার বিদায় ঘোষণা করা এ সিনেমাটি বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ভক্ত-অনুরাগীদের কাছে সপ্তাহের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে ‘জন নায়াগান। এটাই নাকি অভিনেতা থালাপতি বিজয়ের শেষ সিনেমা! এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তিনি। তাই হয়তো আর সিনেমাই করবেন না রাজনীতিক বনে যাওয়া এ অভিনেতা। সেসব ভেবে তাকে শেষবার বড়পর্দায় দেখার উচ্ছ্বাস ধরা পড়েছে

বিভিন্ন ভিডিওতে। এ সিনেমায় রয়েছে অ্যাকশন, আবেগ ও রাজনৈতিক প্রেক্ষাপটের মিশেল। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠা এক নেতার যাত্রাপথই সিনেমার মূল উপজীব্য। মুক্তির আগেই সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। অভিনেতা থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ সিনেমা মুক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবে আরও তিনটি সিনেমা আজ শুক্রবার (২৪ জুলাই) মুক্তি পেয়েছে। এর মধ্যে একটি হচ্ছে— 'কাতুকুতু বুড়ো' সিনেমা। এ সিনেমা দিয়েই পরিচালনায় অভিষেক হচ্ছে উজান গাঙ্গুলির। এ সপ্তাহে বাংলা সিনেমার তালিকায় নজর কাড়তে পারে তার ‘কাতুকুতু বুড়ো’। রহস্য, সমাজ বাস্তবতা ও মানবিক টানাপোড়েনের মিশেলে তৈরি এ সিনেমার কেন্দ্রে রয়েছে এক তরুণের জীবন-সংগ্রাম। এরই মধ্যে উজান গাঙ্গুলির ভাঙাচোরা সুপারম্যানের ভাবনা ফুটে উঠবে

পর্দায়। এ সিনেমার মাধ্যমে নতুন গায়িকা রাপূর্ণা ভট্টাচার্যকে নায়িকা হিসেবে দেখবেন সিনেমাপ্রেমী দর্শকরা। জানা গেছে, সিনেমার প্রচারের ফাঁকে পরিচালক ও নায়িকার বন্ধুত্ব গভীর হয়েছে। আরও পড়ুন শেষ বার্তায় ‘আন্দোলনকারীদের যা বললেন সালমান খান শেষ বার্তায় ‘আন্দোলনকারীদের যা বললেন সালমান খান অন্যদিকে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেষ সিনেমা 'ছবিওয়ালা'। যার প্রচারে অভিনেতাকে প্রতিমুহূর্তে মনে করেছেন তার সহ-অভিনেতারা। গল্পে একজন ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়ে শুধু মুখ নয়, ধরা পড়ে সময়, স্মৃতি আর মানুষের গল্পও। সেই আবেগকেই উপজীব্য করেছে ‘ছবিওয়ালা’। সম্পর্কের উষ্ণতা, হারিয়ে যাওয়া মুহূর্তের নস্টালজিয়া এবং শিল্পীর দৃষ্টিভঙ্গি কেন্দ্র করে এগোয় সিনেমার কাহিনি। চেনা জীবনের মধ্যেই অসাধারণকে খুঁজে নেওয়ার চেষ্টা রয়েছে এ সিনেমায়। দীর্ঘ এক

যাত্রার শেষ অধ্যায় এবার বড়পর্দায়। বিশ্বজোড়া জনপ্রিয় অ্যানিমেশন সিনেমার ফ্র্যাঞ্চাইজি ‘অ্যাটাক অন টাইটান’-এর চূড়ান্ত পর্ব ‘দ্য লাস্ট অ্যাটাক’ হাজির হচ্ছে প্রেক্ষাগৃহে। মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা ও আত্মত্যাগ— সব মিলিয়ে এক মহাকাব্যিক সমাপ্তির সাক্ষী হবেন সিনেমাপ্রেমী দর্শকরা। চোখধাঁধানো অ্যানিমেশন ও আবেগঘন গল্পই এ সিনেমার প্রধান আকর্ষণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল ইরানে গত কয়েক দিনের মার্কিন হামলায় হতাহতের সংখ্যা প্রকাশ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প আসিফের দুর্নীতিকাণ্ডে সচিবসহ ফেঁসে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা পাকিস্তানে আটক সেই পাইলট ছাড়লেন ভারতীয় বিমানবাহিনী একটি কুঁড়ি দুটি পাতায় জমাট বাঁধা কষ্ট মক্কা চুক্তি: নয়া আঞ্চলিক নিরাপত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ অর্ধকোটি টাকা গায়েব নতুন বেতনকাঠামো হাকিম বদলেছে কিন্তু হুকুম বহাল রয়েছে বাংলাদেশ কেন বিমান হাব হবে না …