বিশ্বকাপজয়ী রদ্রির পিঠে অস্ত্রোপচার, ম্যানচেস্টার সিটিতে অনিশ্চয়তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৬

বিশ্বকাপজয়ী রদ্রির পিঠে অস্ত্রোপচার, ম্যানচেস্টার সিটিতে অনিশ্চয়তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৬ |
স্পেনকে বিশ্বকাপ জেতানোর অন্যতম নায়ক রদ্রি আবারও মাঠের বাইরে ছিটকে যাচ্ছেন। ম্যানচেস্টার সিটির এই তারকা মিডফিল্ডারকে পিঠের চোটের কারণে অস্ত্রোপচারের টেবিলে বসতে হচ্ছে। তবে কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে ক্লাবের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। চলতি গ্রীষ্মেই স্পেনের দীর্ঘ প্রতীক্ষিত বিশ্বকাপ জয়ে অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেন রদ্রি। দুর্দান্ত পারফর্ম করে জিতে নেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’। স্পেনের শিরোপাজয়ের পথে আটটি ম্যাচের সব কটিতেই মূল একাদশে ছিলেন তিনি। বিগত দুটি মৌসুমে চোটের কারণে একের পর এক ধাক্কা সামলে এটি ছিল তার ক্যারিয়ারের চমৎকার এক প্রত্যাবর্তন। কিন্তু সেই আনন্দের ঘোর কাটতে না কাটতেই

আবারও বড় ধাক্কা খেলেন তিনি। ক্যারিয়ারের ঠিক এমন এক মুহূর্তে এই চোট এলো, যখন ম্যানচেস্টার সিটির সঙ্গে তার চুক্তির মেয়াদের আর মাত্র এক বছর বাকি। দ্য অ্যাথলেটিকের খবর অনুযায়ী, বিশ্বকাপের পর নতুন চুক্তি নিয়ে ক্লাবের সঙ্গে আলোচনার কথা থাকলেও, এখনই সিটিতে থাকার বিষয়ে কোনো সবুজ সংকেত দেননি রদ্রি। ব্যালন ডি’অর জয়ী এই তারকা দীর্ঘদিন ধরেই নিজ দেশে ফেরার ইঙ্গিত দিয়ে আসছেন। অবসর নেওয়ার আগে স্পেনে খেলার ইচ্ছার কথা তিনি নিজেও লুকিয়ে রাখেননি। তবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তাকে দলে ভেড়াতে ইচ্ছুক—এমন আলোচনার কথা শোনা গেলেও গণমাধ্যমের খবর বলছে, রিয়াল আপাতত রদ্রিকে নিয়ে কোনো পরিকল্পনা করছে না। ২০২৪ সালের সেপ্টেম্বরে হাঁটুর চোটের (এসিএল) পর

থেকেই নিজের সেরা ছন্দ ফিরে পেতে লড়াই করছেন রদ্রি। সেই চোটের কারণে ২০২৪-২৫ মৌসুমের প্রায় পুরোটা সময়ই তিনি মাঠের বাইরে কাটাতে বাধ্য হন। এরপর গত মৌসুমেও হ্যামস্ট্রিং ও কুঁচকির চোট তার পিছু ছাড়েনি। ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে পুরো মৌসুমে তিনি মাত্র ৩৩টি ম্যাচ খেলার সুযোগ পান, যার মধ্যে প্রিমিয়ার লিগে শুরু থেকে খেলেছেন মাত্র ১৭টি ম্যাচে। অথচ এই চোটের মিছিলে পড়ার আগে সিটি দলটির মূল প্রাণভোমরা ছিলেন রদ্রিই। ২০২২-২৩ মৌসুমে সিটির ঐতিহাসিক ট্রেবল জয়ের নেপথ্যে বড় অবদান ছিল তার। সেবার ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে সিটির চ্যাম্পিয়নস লিগ জয়ের একমাত্র গোলটি এসেছিল এই স্প্যানিশ তারকার পা থেকেই। সব মিলিয়ে সে মৌসুমে

ক্লাবের হয়ে খেলেছিলেন ৫৬টি ম্যাচ। রদ্রির এই নতুন চোট সিটি শিবিরের জন্য বড় দুশ্চিন্তার কারণ হলেও, চলতি দলবদলে নটিংহ্যাম ফরেস্ট থেকে ১১৬ মিলিয়ন পাউন্ডে এলিয়ট অ্যান্ডারসনকে দলে ভিড়িয়ে মাঝমাঠের শক্তি খানিকটা বাড়িয়েছে গার্দিওলার দল। তবে বের্নার্দো সিলভা ইতিহাদ ছাড়ার পর মেতেও কোভাসিচ ও নিকো গঞ্জালেসের ভবিষ্যৎ নিয়েও দোলাচল রয়েছে। আগামী ২৩ আগস্ট বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। তবে মৌসুমের উদ্বোধনী ম্যাচে দলটির অন্যতম সেরা এই নির্ভরযোগ্য সেনানীকে দেখা যাবে কি না, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়েই গেল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেফতার ভারতে ছড়িয়ে পড়া স্টুডেন্ট আন্দোলনের নেপথ্য কী? মেসিকেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না ‘Battle of Words– Season 2’ এর সফল সমাপ্তি, চ্যাম্পিয়ন টিম মরক্কো সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির হাতে সময় নেই, দ্রুতই পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি বিয়ের আশ্বাসে তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির বিবাহিত নেতা গ্রেপ্তার বিশ্বকাপজয়ী রদ্রির পিঠে অস্ত্রোপচার, ম্যানচেস্টার সিটিতে অনিশ্চয়তা ডব্লিউএফপির প্রতিবেদন: বাংলাদেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে প্রায় ২ কোটি মানুষ জিয়া হত্যা সম্পৃক্ততায় আটক মেজর মোজাফফরকে জুলাই মামলায় গ্রেপ্তারের আদেশ ক্যাডেট কলেজ: “কিল দ্য ইন্ডিয়ান ইন হিম অ্যান্ড সেভ দ্য ম্যান” জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার