মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৬

মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৬ |
কনিকা টেকরিওয়াল—‘জেটসেটগো’ (JetSetGo)-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। ২০২১ সালে ভারতের সবচেয়ে ধনী স্বনির্ভর নারীদের তালিকায় তার নাম উঠে আসে। জনপ্রিয় রিয়েলিটি শো ‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’র পঞ্চম সিজনেও দেখা গেছে তাকে। তবে অনেকেরই হয়তো অজানা যে, ২০১৬ ও ২০১৭ সালে মর্যাদাপূর্ণ ‘ফোর্বস ৩০ আন্ডার ৩০’ তালিকাতেও জায়গা করে নিয়েছিলেন কনিকা। মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগ করে কীভাবে তিনি ৫৩৭ কোটি ৬০ লাখ টাকার সাম্রাজ্য গড়ে তুলেছেন, সেই গল্প শুধু অনুপ্রেরণাদায়কই নয়; বরং এটি শেখায় যে—সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার অদম্য মানসিকতা ভাগ্যকে যেকোনো দিকে ঘুরিয়ে দিতে পারে। অল্প বয়সেই বিয়ের চাপ, ২২ বছরে ক্যানসার ধরা পড়ে কনিকার জন্ম এক মাড়োয়ারি পরিবারে। ছোটবেলা

থেকেই অর্থ ও ব্যবসার প্রতি তার প্রবল আগ্রহ ছিল। তবে তার পরিবারের চাওয়া ছিল, মেয়ে পড়ালেখা শেষ করে কোনো ধনী পরিবারে বিয়ে করুক। অনেক মাড়োয়ারি পরিবারে মেয়েদের নিয়ে এমন গতানুগতিক প্রত্যাশাই থাকে। ভোপালে স্কুলজীবনের পাঠ চুকিয়ে স্নাতকের জন্য কনিকা পাড়ি জমান ইংল্যান্ডের কভেন্ট্রি ইউনিভার্সিটিতে। ২১ বছর বয়স পর্যন্ত তিনি পরিবারের প্রত্যাশা মেনেই চলেছিলেন। এরপরই তিনি নিজস্ব ব্যবসা শুরুর সিদ্ধান্ত নেন। কিন্তু ঠিক সেই সময়েই তার স্টেজ-২ হজকিনস লিম্ফোমা (এক ধরনের ক্যানসার) ধরা পড়ে। ক্যানসারের বিরুদ্ধে লড়াই নিয়ে শার্ক ট্যাংক ইন্ডিয়ায় কনিকা বলেন, ‘আমার বয়স তখন ২১। ৪০ জন চিকিৎসক আমাকে বলেছিলেন, আমি আর মাত্র চার মাস বা চার দিন বাঁচব। এরপর মুম্বাইয়ে

এক চিকিৎসকের সঙ্গে আমার দেখা হয়। আমি তাকে বলেছিলাম, ‘আমরা ৪০ বছর পর একসঙ্গে বসে পান করব, আপাতত চলুন কাজের কথা বলি।’ ২০২২ সালে ‘ভোগ ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ক্যানসার থেকে বেঁচে ফেরার পর আমি বুঝতে পারি যে, জীবনটা অনেক ছোট। আমাকে নিজের জন্য বাঁচতে হবে এবং আমার কাছে যা গুরুত্বপূর্ণ, সেটাই করতে হবে।’ একটি প্রাইভেট জেট বা ব্যক্তিগত বিমানের কোম্পানি শুরু করাটা তার জন্য মোটেও সহজ ছিল না, তবে তিনি ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ এবং ‘আকাশে উড়তে’ চেয়েছিলেন। ৭ হাজার টাকার বিনিয়োগ থেকে ৫৩৭ কোটি ৬০ লাখ টাকার সাম্রাজ্য ২০১৪ সালে কনিকা প্রতিষ্ঠা করেন ‘জেটসেটগো’। ‘টাইমস এন্টারটেইনমেন্ট’-এর সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘অনেকেই

আমাকে জিজ্ঞেস করেন, বাইরে থেকে তহবিল সংগ্রহ না করে আমি কীভাবে এটি করলাম।’ তিনি আরও বলেন, ‘আজ পর্যন্ত আমি মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগ করেছি, আর এখন আমরা ভারতের সবচেয়ে বড় প্রাইভেট জেট বহর পরিচালনা করছি।’ উড়োজাহাজ বা এভিয়েশন খাতটি মূলত পুরুষ-নিয়ন্ত্রিত। তাই কনিকাকে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল পিতৃতন্ত্রকে জয় করা। ২০১৭ সালে ‘দ্য বেটার ইন্ডিয়া’কে তিনি বলেন, ‘আমি যে ব্যবসার সঙ্গে যুক্ত, সেখানে মানুষ শুরুতে আমাকে গুরুত্ব দিতে চায়নি। এমনকি আমাকে এমন কথাও শুনতে হয়েছে যে ‘আপনার বরং কাপকেক বানানোর কাজ করা উচিত’ বা এ ধরনের আরও অনেক কথা। কখনো কখনো আমি যখন নিজের সিদ্ধান্তে

অটল থাকি, তখন আমাকে অহংকারী ভাবা হয়। অথচ একজন পুরুষ আমার চেয়েও বেশি দৃঢ়তা দেখালে তাকে বলা হয় প্যাশনেট বা উদ্যমী। তবে এসব একেবারেই গুরুত্বহীন বিষয়।’ সাফল্যের পথটা বেশ বন্ধুর ছিল, কিন্তু একবার ডানা মেলার পর কনিকাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আজ তার কোম্পানির রয়েছে প্রাইভেট জেট ও হেলিকপ্টারের সবচেয়ে বড় বহর। পুনিত ডালমিয়া এবং ক্রিকেটার যুবরাজ সিংয়ের মতো ব্যক্তিরা এ ব্র্যান্ডে বিনিয়োগ করেছেন। মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, নিউইয়র্ক ও দুবাইয়ে এ কোম্পানির কার্যক্রম রয়েছে। ব্যক্তিগত জীবনে হায়দরাবাদভিত্তিক ব্যবসায়ী এবং অরবিন্দ ফার্মার নন-এক্সিকিউটিভ ডিরেক্টর পি শরৎ চন্দ্র রেড্ডিকে বিয়ে করেছেন কনিকা টেকরিওয়াল। বিয়ের চার বছর পর ২০২৬ সালের ২৮ মে তাদের কোল

আলো করে আসে এক পুত্রসন্তান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ বহিষ্কারের পিটিশন ভাঙতে চলেছিল ওয়ার্ল্ড রেকর্ড, অতঃপর… বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’, আরও ৩ সিনেমা মুক্তি মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারে ১১৩৩ বাংলাদেশিসহ ২২ হাজারের বেশি অভিবাসী সন্তান জন্মদানের ক্ষমতা কী কী কারণে কমে যায়? যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি