মেসিকেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৬

মেসিকেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৬ |
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে চ্যাম্পিয়নের খেতাব হারিয়েছে আর্জেন্টিনা। ফিফার গোল্ডেন বলের দৌড়ে লিওনেল মেসিকে এগিয়ে রাখা হলেও শেষ পর্যন্ত ব্যক্তিগত সেরার মুকুটটি উঠেছিল স্পেন অধিনায়ক রদ্রির হাতে। যা নিয়ে আলোচনা-সমালোচনার কমতি নেই। এরই মধ্যে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সেই সিদ্ধান্তকে ছাপিয়ে লিওনেল মেসিকেই টুর্নামেন্টের সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (আইএফএফএইচএস)। ডেটা-পারফরম্যান্স সূচক বিশ্লেষণ করে আর্জেন্টিনা অধিনায়ককেই সদ্য সমাপ্ত বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে সংস্থাটি। আইএফএফএইচএস জানিয়েছে, তাদের নিজস্ব পারফরম্যান্স ইনডেক্সের ওপর ভিত্তি করে এই খেতাব দেওয়া হয়েছে। এটি একটি আধুনিক ডেটাভিত্তিক পদ্ধতি, যেখানে টুর্নামেন্টজুড়ে একজন খেলোয়াড়ের গোল, অ্যাসিস্ট, প্রতিটি ম্যাচের রেটিং

এবং নকআউট পর্বের প্রভাবকে সুনির্দিষ্ট সমীকরণের মাধ্যমে হিসাব করা হয়। ২০২৬ বিশ্বকাপের প্রতিটি ম্যাচের বিস্তারিত তথ্য পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পরেই এমন সিদ্ধান্তে পৌঁছেছে সংস্থাটির কারিগরি প্যানেল। নিজেদের সিদ্ধান্ত সমর্থনের পেছনে মেসিকে দেওয়া রেটিংয়ের খতিয়ান তুলে ধরেছে আইএফএফএইচএস। পুরো আসরে খেলা আটটি ম্যাচে আটটি গোল করার পাশাপাশি চারটি গোলে অ্যাসিস্ট ছিল মেসির। টুর্নামেন্টজুড়ে তার গড় ম্যাচ রেটিং ছিল ৮.৩৩। পরিসংখ্যান সংস্থার মূল্যায়নে বিশেষ গুরুত্ব পেয়েছে নকআউট পর্বের পারফরম্যান্স। বিদায়ের শঙ্কায় থাকা ম্যাচগুলোতে দলকে খানের কিনারা থেকে টেনে তোলার ক্ষমতাই একজন খেলোয়াড়ের প্রকৃত মাহাত্ম্য প্রকাশ করে। নকআউট পর্বে আর্জেন্টিনার অগ্রগতিতে মেসির অবদান ছিল অবিসংবাদিত। আইএফএফএইচএস স্পষ্ট করে জানিয়েছে, কোনো ব্যক্তিগত পরিচিতি বা আবেগের

বশবর্তী হয়ে নয়, বরং শতভাগ তথ্য-উপাত্ত আর পারফরম্যান্সের পরিসংখ্যান বিশ্লেষণ করেই মেসিকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯ জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু চাকরি হারালেন আরও ৬ পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প