এল ক্লাসিকোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, পরিসংখ্যানে কে এগিয়ে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪

এল ক্লাসিকোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, পরিসংখ্যানে কে এগিয়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ |
২০২৪-২৫ ফুটবল মৌসুমের প্রথম এল ক্লাসিকো আজ। হান্সি ফ্লিকের অধীনে লা লিগায় উড়ছে বার্সেলোনা। লিগ টেবিলে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ১০ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে তাদের পার্থক্য মোটে ৩ পয়েন্ট। আজ বার্সাকে হারাতে পারলেই পয়েন্টের দিক দিয়ে সমতায় চলে আসবে রিয়াল। অন্যদিকে বার্সার সামনে সুযোগ লিড ৬ পয়েন্টে বাড়িয়ে নেওয়ার। কে সুযোগ লাগাতে পারে, তা দেখতে ফুটবলপ্রেমীদের গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। সান্তিয়াগো বার্নাব্যুতে রাত ১টায় শুরু হবে এই মহারণ। তার আগে চলুন দেখে নেওয়া যাক এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান। এল ক্লাসিকোর পরিসংখ্যান কথা বলছে রিয়াল মাদ্রিদের পক্ষে। এখন পর্যন্ত দু’দলের মধ্যে ২৫৭টি অফিসিয়াল ম্যাচ

অনুষ্ঠিত হয়েছে। যেখানে রিয়ালের ১০৫ জয়ের বিপরীতে বার্সেলোনার জয় ১০০ ম্যাচে। বাকি ৫২ ম্যাচ ড্র হয়েছে। তবে বার্সেলোনা এই পরিসংখ্যানে দমে যাওয়ার পাত্র নয়। ফ্লিকের অধীনে বার্সেলোনা এখন দুর্ধর্ষ ফুটবল খেলছে। বায়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়ন্স লিগে ৪-১ গোলে হারানোর পর এবার রিয়াল মাদ্রিদকেও দেখে নিতে তৈরি তারা। তবে রিয়ালের মাস্টার ট্যাকটিশিয়ান কার্লো আনচেলত্তির হাতেও রসদ কম নেই। প্রথমবার মেগাস্টার কিলিয়ান এমবাপ্পেকে ক্লাসিকোর প্ল্যান সাজাবেন তিনি। বার্সার রক্ষণকে চুরমার করে দেওয়ার সামর্থ্য রয়েছে এমবাপ্পের। মূলত টেবিলের রেস আর দুই দলের সাম্প্রতিক ফর্ম এবার ধ্রুপদী এক ক্লাসিকোর আভাস দিচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারখানা বন্ধের মিছিল বাড়ছেঃ ক্রুড ওয়েল সংকটে এবার বন্ধ হলো দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি ধানমন্ডিতে আদি-চিরায়ত রূপে ফিরল ‘মঙ্গল শোভাযাত্রা’- হাজারো বাঙালির অংশগ্রহণে বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ ২০ মাসে ফাহিমের বিদেশ সফরের পেছনেই বিসিবির খরচ প্রায় ৪১ লাখ টাকা বিশ্লেষণঃ গনহত্যার দায় ও আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ট্রলের তোড়ে শিবিরের ‘বৈশাখ-ই আকবর’ হয়ে গেল ‘নববর্ষ উৎসব’ এমপি পদের দরদাম ১২ কোটি! চট্টগ্রামের বিএনপি নেত্রীর বিস্ফোরক দাবি যশোরে বিএনপির সন্ত্রাসী হামলা গুরুতর আহত ফুল চাষি নেতা আব্দুর রহিম মানুষের হাতে আহত হনুমান প্রথমে থানায়, পরে চিকিৎসা নিতে হাসপাতালে হাজির! সাগরে ইলিশের প্রাচুর্য হলেও সাধারণের নাগালের বাইরে: গত বছরের চেয়ে দাম বেড়েছে ১৫% নববর্ষ কবে থেকে শুরু ও বাংলা মাসের নামকরণ কীভাবে হলো দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু জেট ফুয়েল নিয়ে চট্টগ্রামে ভিড়ল জাহাজ, আসছে আরও দুই ডিজেলের চালান নববর্ষে মুমিনের আনন্দ, প্রত্যয় ও পরিকল্পনা বৈশাখের শোভাযাত্রা ৫ বিভাগে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ১৫ মিনিট বন্ধ থাকার পর ফের চালু মেট্রো রেল যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে চাপ দিচ্ছে সৌদি দক্ষিণ লেবাননে বহু ইসরায়েলি সেনা হতাহত পত্রিকাটি ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘ভুয়া খবর’ পরিবেশনকারী: ট্রাম্প