এপস্টিন তদন্ত: ক্লিনটন দম্পতির সাক্ষ্যের ভিডিও প্রকাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬

এপস্টিন তদন্ত: ক্লিনটন দম্পতির সাক্ষ্যের ভিডিও প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬ |
বিল ক্লিনটনের সাক্ষ্যের ভিডিওর দৈর্ঘ্য ৪ ঘণ্টা ৩৩ মিনিট এবং হিলারি ক্লিনটনের ভিডিও ৪ ঘণ্টা ৩৫ মিনিট। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন তদন্ত সম্পর্কিত সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের জবানবন্দির ভিডিও প্রকাশ করেছে হাউস ওভারসাইট কমিটি। কমিটির তথ্য অনুযায়ী, হিলারি ক্লিনটন গত বৃহস্পতিবার সাক্ষ্য দেন ও বিল ক্লিনটন এক দিন পর উপস্থিত হন। বিল ক্লিনটনের সাক্ষ্যের ভিডিওর দৈর্ঘ্য ৪ ঘণ্টা ৩৩ মিনিট এবং হিলারি ক্লিনটনের ভিডিও ৪ ঘণ্টা ৩৫ মিনিট। কেন্টাকির রিপাবলিকান কংগ্রেস সদস্য ও কমিটির চেয়ারম্যান জেমস কমার জানান, এপস্টিন ও তার সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েল সম্পর্কে ক্লিনটন দম্পতির জ্ঞানের বিষয়ে সাক্ষ্য নিশ্চিত করতে এটি ছিল দীর্ঘ প্রচেষ্টার ফল। ম্যাক্সওয়েল

বর্তমানে যৌন পাচারের অভিযোগে কারাগারে রয়েছেন। ক্লিনটন দম্পতি বরাবরই বলে আসছেন যে তারা এপস্টেইন বা ম্যাক্সওয়েলের অপরাধ সম্পর্কে কিছু জানতেন না। সাক্ষ্য দেওয়ার আগে দুজনই তাদের লিখিত উদ্বোধনী বক্তব্য প্রকাশ করেন। হিলারি ক্লিনটন তার বক্তব্যে অভিযোগ করেন, কমিটি ভুক্তভোগীদের জন্য সত্য ও ন্যায়বিচার অনুসন্ধানের পরিবর্তে রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে সাক্ষ্য দিতে বাধ্য করেছে। তিনি বলেন, তার কাছে এমন কোনো তথ্য নেই যা তদন্তে সহায়ক হতে পারে বরং এটি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড থেকে দৃষ্টি সরানোর প্রচেষ্টা। অন্যদিকে বিল ক্লিনটন বলেন, তিনি এপস্টেইনের অপরাধ সম্পর্কে কোনো ধারণাই রাখতেন না। তিনি জোর দিয়ে বলেন, ‘আমি জানি আমি কী দেখেছি এবং কী দেখিনি। আমি কিছুই দেখিনি এবং কোনো ভুল

করিনি।’ তবে এখন পর্যন্ত জবানবন্দির লিখিত প্রতিলিপি প্রকাশ করা হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্য খাতে ৪২ হাজার কোটি টাকার বাজেটে হরিলুট! কাঠগড়ায় ড. ইউনূস টিকা না কিনে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে আবেদন শেখ হাসিনা খাঁটি দেশপ্রেমিক, মানুষ ভুল বুঝতে পেরে তাঁকে ফেরত চাইবে’ শেখ হাসিনা ভারতের ‘মেহমান’, আওয়ামী লীগ রাজনীতির ‘বাস্তবতা’: গৌতম লাহিড়ী প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফ রহমানের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ, মিয়াপাড়ায় তোলপাড় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ‘আত্মঘাতী’: আনিস আলমগীর ‘ছাত্রদের নেপথ্যে ছিল জঙ্গিবাদীরা, শেখ হাসিনার কথাই সত্য হলো’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত কালের কণ্ঠের বৈশাখী আড্ডায় বিশিষ্টজনেরা উঠে এল ‘মব সংস্কৃতি’ ও সাংবাদিক হয়রানির কথা প্রতি মাসে গ্রেপ্তারের হুমকি পেতাম’ “তারেক রহমান এর মতন একটা লম্পট, বাটপার, হাওয়া ভবন করা, ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক কি এখন কোন দায় নেয় ‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের