এখনো ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন গ্রাহক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪

এখনো ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন গ্রাহক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪ |
কয়েক মাস ধরেই ব্যাংক থেকে নগদ টাকা তুলে ঘরে রাখার প্রবণতা বাড়ছে। জাতীয় নির্বাচন কেন্দ্র করে গত নভেম্বর থেকে এ প্রবণতা বাড়লেও এখন পর্যন্ত তা অব্যাহত রয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার দুই মাসে সবচেয়ে বেশি সংস্কার উদ্যোগ নেওয়া হয় আর্থিক খাতে। এরই অংশ হিসেবে এখন পর্যন্ত ১১টি ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেইসঙ্গে লুটেরা ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করায় কয়েকটি ব্যাংকের দুর্বলতা প্রকট আকার ধারণ করেছে। এসব ব্যাংক গ্রাহকের ৫ হাজার টাকাও ফেরত দিতে পারছে না। এতে গ্রাহকের মধ্যে বেড়েছে

আতঙ্ক। ব্যাংক থেকে তারা আমানত তুলে নিচ্ছেন। ফলে বাড়ছে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ গত আগস্টে আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ বেড়েছে ৩৪ হাজার ৭৮ কোটি বা ১৩ দশমিক ১৯ শতাংশ। আগস্ট শেষে ব্যাংক ব্যবস্থার বাইরে থাকা টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯২ হাজার ৪৩৪ কোটি, যা আগের বছরের একই সময়ে ছিল ২ লাখ ৫৮ হাজার ৩৫৬ কোটি টাকা। এরও আগের মাসের তুলনায় বেড়েছে ৮০৪ কোটি টাকা বা শূন্য দশমিক ২৮ শতাংশ। আলোচ্য সময়ে গ্রাহকরা এই পরিমাণ টাকা তুলে নিলেও সেটা আর ব্যাংকে ফেরত আসেনি।

ফলে এই টাকা রয়ে গেছে মানুষের হাতে। মানুষ ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার পর যা আর জমা হয়নি, তা-ই ব্যাংকের বাইরে রাখা টাকা হিসেবে পরিচিত। এই টাকা মানুষ নিজের কাছে বা কোনো সমিতিতে রাখেন। এভাবে টাকা মালিকের নিজের হাতে কিংবা এক হাত থেকে অন্য হাতে ঘুরলেও ব্যাংকে ফেরেনি। জানা গেছে, ব্যাংক খাতে অনিয়ম, ঋণ জালিয়াতিসহ নানা ধরনের খবর প্রকাশিত হওয়ায় মানুষের আস্থাহীনতা বাড়ছে। এর সঙ্গে যোগ হয়েছে সম্প্রতি কয়েকটি ব্যাংকের প্রকট দুর্বলতার খবর। এসব ব্যাংকের আমানতকারীরা আতঙ্কে টাকা তুলে নিচ্ছে। কয়েকটি ব্যাংক থেকে টাকা তুলতে না পারায় গ্রাহকের আতঙ্ক আরও বাড়ছে। এতে সুদহার বাড়ানোর পরও গ্রাহকরা নতুন আমানত ব্যাংকে রাখছেন না। ব্যাংক

সংশ্লিষ্টদের মতে, সম্প্রতি কয়েকটি ব্যাংকের তারল্য সংকট ও ব্যাপক অনিয়মের অভিযোগ বাড়তে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে এ সংক্রান্ত নেতিবাচক খবর মানুষের মনে ব্যাংকের প্রতি অনাস্থার জন্ম দেয়। এ ছাড়া সম্প্রতি কয়েকটি ব্যাংক গ্রাহকের টাকা ফেরত দিতে না পারায় গ্রাহকের মধ্যে বড় ধরনের প্রভাব পড়েছে। ফলে তারা ব্যাপক হারে ব্যাংক থেকে টাকা তুলে ঘরে জমা রাখছেন। আবার দেশের বর্তমান বাজার ব্যবস্থায়ও নগদ অর্থের চাহিদা ব্যাপক। ডিজিটাল লেনদেনের ওপর করারোপ করা হয়। ফলে সাধারণ মানুষ নগদ টাকায় কেনাকাটায় স্বাচ্ছন্দ্যবোধ করে। গুটিকয় শপিংমল আর হোটেল-রেস্টুরেন্ট বাদ দিলে দেশের কোথাও ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা নেই। দোকানিরাও চান লেনদেন নগদে হোক। এ ছাড়া ব্যাংকিং চ্যানেলে অর্থ হস্তান্তর

করলে তার ওপর শুল্ক দিতে হয়। মোবাইল ব্যাংকিংয়ের প্রতিটি লেনদেনে শুল্ক পরিশোধ করতে হয়। এ কারণে সাধারণ মানুষ ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে এবং নগদ লেনদেন করছে। এ ছাড়া, অসাধু ব্যবসায়ী, অসৎ কর্মচারী এবং চোরাকারবারিরাও ব্যাংকে টাকা জমা রাখতে আগ্রহী নয়। এ কারণেও ব্যাংকের বাইরে বাড়ছে নগদ অর্থের প্রবাহ। এর ফলে অবারিত হচ্ছে ছায়া অর্থনীতির দ্বার। এ প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মঈনুল ইসলাম বলেন, মূলত ব্যাংকের ওপর মানুষের আস্থা কমে যাওয়ার কারণেই ব্যাংকের বাইরে টাকা রাখার প্রবণতা বেড়ে গেছে। এর সহজ কোনো সমাধান নেই। তিনি বলেন, অনেকগুলো ব্যাংকের ওপর মানুষের আস্থা কমে গেছে। যে কারণে ব্যাংকের বাইরে টাকা রাখার প্রবণতা

বেড়ে গেছে। এ সমস্যা দূর করতে ব্যাংকিং খাতের বর্তমান সংকট চিহ্নিত করতে হবে। সেটি দূর করার কার্যকর উদ্যোগ নিতে হবে। তাহলে ব্যাংকের ওপর মানুষের আস্থা ফিরে আসবে। ব্যাংকের বাইরে টাকা রাখার প্রবণতা কমে আসবে। অপর এক প্রতিবেদনে দেখা গেছে, সুদের হার বাড়লেও ব্যাংকের আমানত বাড়ছে না। গত আগস্টে আগের মাসের তুলনায় আমানত কমেছে ০ দশমিক ১৬ শতাংশ। আর আমানতের প্রবৃদ্ধি হয়েছে ৭ শতাংশ। সবচেয়ে বেশি কমেছে মেয়াদি আমানত। এ বিষয়ে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, কয়েকটি ব্যাংকের দুর্বলতা প্রকট আকার ধারণ করলেও এতদিন সেটা প্রকাশ করা হয়নি। এখন বাংলাদেশ ব্যাংক সেটা প্রকাশ করায় মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে। এতে গ্রাহকরা একদিকে

এসব ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে, অপরদিকে নতুন আমানতও কম রাখছেন। ফলে ব্যাংকের আমানত কিছুটা কমেছে। তবে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে শিগগির এটি বাড়ানোর কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে আশা করি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে? যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ হত্যা ও ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে ৪ বছর ধরে একক ও দলবদ্ধ ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা: বিএনপি নেতা গ্রেপ্তার দেশে হামে শিশু মৃত্যু হাজার ছুঁইছুঁই, প্রতিদিনের খুন-ধর্ষণে নেই ভ্রূক্ষেপ, নেপালের বন্যায় শোক ইউনূসের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন বার্তা নেপালের ভয়াবহ বন্যায় শেখ হাসিনার শোক, সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর উচ্চমূল্যে পিটার হাসের কোম্পানির সাথে ইউনূসের চুক্তি সত্ত্বেও এলএনজি সরবরাহে ব্যর্থতা, জ্বালানি সংকটের মূল কারণ পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয় রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন