একই টিকিট বারবার বিক্রি, বিআইডব্লিউটিএর ৬ কর্মচারী সাসপেন্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪

একই টিকিট বারবার বিক্রি, বিআইডব্লিউটিএর ৬ কর্মচারী সাসপেন্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪ |
ঢাকা নদীবন্দরের (সদরঘাট) প্রবেশগেটে যাত্রী প্রবেশের একই টিকিট বারবার বিক্রি করছিলেন বহিরাগত এক শ্রমিক। বিক্রির টাকা সরকারি কোষাগারের বদলে জমা হচ্ছিন তার পকেটে। ওই অবস্থায় সেনাবাহিনীর সদস্যদের হাতে ধরা পড়েন ইউসুফ ঢালী নামের ওই শ্রমিক। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৫ হাজার ২৪৬ টাকা এবং ৮৯টি লুজ বা বাতিল টিকিট। এ ঘটনায় জড়িত থাকায় সেখানে কর্তব্যরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) তিন শুল্ক আদায়কারী ও তিন শুল্ক প্রহরীসহ ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিআইডব্লিউটিএ-এর পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ বিভাগ) কাজী ওয়াকিল নওয়াজ ছয় কর্মচারীকে সাসপেন্ড করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হচ্ছে। যে ছয়জন কর্মচারীকে সাসপেন্ড

করা হয়েছে তারা হলেন শুল্ক আদায়কারী সলিমুল্লাহ চৌধুরী, জাহাঙ্গীর হোসেন মোনায়েম বসুনিয়া এবং শুল্ক প্রহরী মো. রেজওয়ানুল ইসলাম, রফিক উল্যাহ ও পারভেজ খান। তাদের মধ্যে কয়েকজন বিআইডব্লিউটিএ এমপ্লয়িজ ইউনিয়নের পদধারী নেতা রয়েছেন। ঘটনা ঘটে সদরঘাটের আওতাধীন লালকুঠী ঘাটের ১৮ নম্বর কাউন্টারে শনিবার সকালে। ওইদিন ওই কাউন্টারের সামনে দিয়ে যাওয়া যাত্রীদের প্রবেশ টিকিট সংগ্রহ করছিলেন অস্থায়ী লেবার মো. ইউসুফ ঢালী। ওই টিকিট আবারও বিক্রি করে টাকা আদায় করছিলেন তিনি। এ অবস্থায় তাকে হাতেনাতে ধরেন সদরঘাট ক্যাম্পের সেনা সদস্যরা। সংশ্লিষ্টরা জানান, প্রতিজন যাত্রী প্রবেশে ১০ টাকা আদায় হয়। যাত্রী প্রবেশের ওই টিকিট ছিঁড়ে ফেলার নিয়ম রয়েছে। কিন্তু ওই টিকিট না ছিঁড়ে তা আবারও

বিক্রির ঘটনা ঘটে। এতে পুনরায় বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা না হয়ে ব্যক্তির পকেটে যায়। সদরঘাটে এ ধরনের অনিয়ম দীর্ঘদিন চলে আসছে। কিন্তু ধরা পড়ছিল না। সেনা সদস্যরা মনিটরিং করায় বিষয়টি ধরা পড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের