ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৬

ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৬ |
ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে বাংলাভিশন। চ্যানেলটিতে প্রচারিত হতে যাচ্ছে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘কাজের মেয়ে অরিন’। নাটকটি পরিচালনা করেছেন মিতুল খান। সোহাইল রহমানের গল্প অবলম্বনে নাটকটির রচনা করেছেন কথাসাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জন। ঈদের আনন্দকে কেন্দ্র করে নির্মিত এই নাটকে থাকছে হাসি-আনন্দ, আবেগ, সম্পর্কের টানাপোড়েন ও জীবনের নানা বাস্তবতার ছোঁয়া। নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটির গল্প ও নির্মাণশৈলীতে দর্শকরা পাবেন ভিন্নধর্মী বিনোদন অভিজ্ঞতা। প্রতিদিন রাত ৮টা ৪০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে ধারাবাহিকটি। নাটকটি প্রসঙ্গে কথাসাহিত্যিক ও নাট্যকার ফরিদুল ইসলাম নির্জন বলেন, কাজের মেয়ে অরিন’ শুধু বিনোদনের গল্প নয়, এর ভেতরে রয়েছে জীবনের নানা অনুভূতির প্রতিচ্ছবি। নাটকটি লিখতে গিয়ে প্রতিটি চরিত্রের সঙ্গে আমি

যেন নিজেও মিশে গিয়েছিলাম। ভীষণ ভালোবাসা আর আনন্দ নিয়ে কাজটি করেছি। ঈদের আনন্দঘন মুহূর্তে দর্শক নাটকটি উপভোগ করবেন, এটাই আমার সবচেয়ে বড় প্রত্যাশা। নির্মাতা মিতুল খান বলেন, আমরা সবসময় চেষ্টা করি দর্শকদের জন্য একটু আলাদা কিছু উপহার দিতে। ‘কাজের মেয়ে অরিন’ সেই চেষ্টারই অংশ। এই ধরনের নির্মাণ খুব কম দেখা যায়। আমি বিশ্বাস করি, নাটকটির গল্প, উপস্থাপন ও চরিত্রগুলো দর্শকদের মনে আলাদা জায়গা করে নেবে। নাটকটিতে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, চিত্রলেখা গুহ, জুনায়েদ, জাবেদ গাজী, অনিক, সিয়াম, জাকি, রিমুসহ আরও অনেকে। ঈদের বিশেষ এই ধারাবাহিক নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে অংশ নেয়ায় ছাত্রলীগ কর্মী মাহাবুব ঢ়াড়ী-কে পিটিয়ে হত্যা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ দোররার নির্দেশ জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে ঝড়ের শঙ্কা ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’ ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা পে-স্কেলে মূল বেতন বাড়লেও ভাতায় কাটছাঁটের প্রস্তাব বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, সভায় যেসব সিদ্ধান্ত হলো