প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে অংশ নেয়ায় ছাত্রলীগ কর্মী মাহাবুব ঢ়াড়ী-কে পিটিয়ে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুন, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে অংশ নেয়ায় ছাত্রলীগ কর্মী মাহাবুব ঢ়াড়ী-কে পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৬ |
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রলীগ কর্মী মাহাবুব ঢ়াড়ী বাবু (২৬)কে পিটিয়ে হত্যা করেছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। ২৩ জুন সকালে মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীরা মিছিল করেন। মিছিলে অংশগ্রহণের জের ধরে ক্ষুব্ধ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা দিনভর মিছিলে অংশ নেওয়া আওয়ামীলীগের নেতা-কর্মীদের বাড়ি-ঘরে হামলা চালায় বলে স্থানীয় সুত্রে জানা যায়। পুলিশ অভিযান চালিয়ে আওয়ামীলীগের তিনজনকে গ্রেপ্তারও করে। সন্ধ্যায় সাদেকপুর এলাকার যুবদলের সশস্ত্র সন্ত্রাসীরা চুনারচরের আখতার পোদ্দারের দোকানের পাশে একা পেয়ে সংঘবদ্ধভাবে ঝাপিয়ে পরে মাহবুবের উপর। তারা উপর্যুপরি পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করে ফেলে যায় মাহবুবকে। স্থানীয়রা মাহবুবকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে

প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মাহবুব ধাড়ী বাবু আজ (বুধবার) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানানো হয়, এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক হামলা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে অংশ নেয়ায় ছাত্রলীগ কর্মী মাহাবুব ঢ়াড়ী-কে পিটিয়ে হত্যা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ দোররার নির্দেশ জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে ঝড়ের শঙ্কা ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’ ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা পে-স্কেলে মূল বেতন বাড়লেও ভাতায় কাটছাঁটের প্রস্তাব বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, সভায় যেসব সিদ্ধান্ত হলো