“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুন, ২০২৬

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৬ |
ভারতে অবস্থানরত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সম্প্রতি দ্য প্রিন্ট পত্রিকায় প্রকাশিত এক লেখায় বলেছেন, দেশ থেকে দূরে থাকলেও তিনি বাংলাদেশের মানুষের পাশেই আছেন। তিনি স্পষ্ট করে বলেন, তার অনুপস্থিতি কখনোই তার নীরবতার প্রতিফলন নয়। লেখায় শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ই মে’র কথা স্মরণ করেন, যেদিন প্রায় ছয় বছরের প্রবাস জীবন শেষে তিনি দেশে ফিরেছিলেন—বাবা-মা ও পরিবারের সদস্যদের হারিয়ে, একমাত্র দেশের জনগণের ভালোবাসার ওপর নির্ভর করে। তিনি বলেন, সেই সময়েও তার বিরুদ্ধে চক্রান্ত, মামলা ও জীবনের ঝুঁকি ছিল। দেশে ফেরার সুনির্দিষ্ট সময় নির্ধারণ না করলেও তিনি জানান, বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য তারা কাজ করে

যাচ্ছেন। তার মতে, এটি শুধু তার ফিরে আসার জন্যই নয়, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের সামগ্রিক কল্যাণের জন্যও প্রয়োজনীয়। নিবন্ধে তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী হাজার হাজার প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সরকারি সেবা প্রদানকারীদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং অনেককে জীবন বাঁচাতে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। তিনি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অবৈধ বলে অভিহিত করে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দমন-পীড়নকে “নিরব রাজনৈতিক গণহত্যা” বলে মন্তব্য করেন। দেশের উন্নয়নের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন অনুযায়ী ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০০৮ সালের

পর তাদের চার মেয়াদের শাসনামলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সুশৃঙ্খল বাস্তবায়নের মাধ্যমে দেশ গঠনের কাজ করা হয়েছে। তিনি পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের মতো মেগা প্রকল্পগুলোর উদাহরণ দেন। আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, দলটি একটি গণতান্ত্রিক সংগঠন এবং দলের ভেতরের সংস্কার প্রক্রিয়া কোনো বহিরাগত নির্দেশনা অনুসারে নয়, বরং দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই হবে। তিনি “দেশ ছেড়ে যাওয়া নেতা” শব্দবন্ধের বিরোধিতা করেন, কারণ তার মতে কেউ স্বেচ্ছায় দেশ ছাড়েননি। প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তারপর থেকে তিনি বিভিন্ন সময়ে বিবৃতি ও বার্তার মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার বক্তব্য জানিয়ে আসছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক