ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? – ইউ এস বাংলা নিউজ




শরিফুল হাসান
আপডেটঃ ২৫ জুন, ২০২৬

ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ?

শরিফুল হাসান
আপডেটঃ ২৫ জুন, ২০২৬ |
ক্রিকেট বিশ্বকাপ আর ফুটবল বিশ্বকাপ—দুটো ভিন্ন প্রসঙ্গ। কিন্তু দুই ভিন্ন প্রসঙ্গ, দুই ভিন্ন আয়োজন যখন একজন মানুষের মুখোশের আড়ালের কুৎসিত মিথ্যাচারী মুখটা বের করে নিয়ে আসে, তখন সেটা হয় দেখার মতো বিষয়। বাংলাদেশ যখন ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপ বর্জন করল, তখন এটি ক্রিকেট ইতিহাসে এক বিরল ঘটনা হয়ে রইল—কোনো যুদ্ধ, কোনো মানবতাবিরোধী অপরাধ, কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ছাড়াই একটি দেশ বৈশ্বিক টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল। তখনকার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল প্রথমে দাবি করেছিলেন, এটা সরকারের সিদ্ধান্ত—নিরাপত্তা ঝুঁকির কারণে। পরে নিজের বক্তব্য বদলে বলেন, এটা আসলে বিসিবি ও ক্রিকেটারদের সিদ্ধান্ত ছিল, সরকারের নয়। এতো ভোলবদল করেও যেই লজ্জা আর কলংকটা এড়ানো যায়নি, সেটা

হচ্ছে বিশ্বমঞ্চের একটি ক্রিকেত টুর্নামেন্টকে বাংলাদেশ বর্জন করেছে। এর বিপরীতে এখন দেখা যাচ্ছে, একই আসিফ নজরুল ফুটবল বিশ্বকাপে মুসলিম-সংহতির বার্তা দিয়ে যুক্তরাষ্ট্রে আয়োজিত ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহনকে গ্রহন করে ইরানকে সমর্থন জানাচ্ছেন—এমন এক ইরান, যারা সদ্য যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সংঘাতের মধ্য দিয়ে গেছে, এবং বিশ্বকাপের আগে দীর্ঘদিন ভিসা না পাওয়ার মতো বাস্তব বৈষম্যের শিকার হয়েছে। তবুও ইরান টুর্নামেন্ট বর্জন করেনি; বরং প্রস্তুতি ক্যাম্প তুরস্ক ও মেক্সিকো ঘুরিয়ে নিয়ে অংশগ্রহণের পথ খুঁজে নিয়েছে। এখানেই প্রশ্নটা দাঁড়ায়—একটি দেশ যখন প্রকৃত প্রতিকূলতা সত্ত্বেও বিশ্ব মঞ্চে থাকার সিদ্ধান্ত নেয়, আর আমাদের ক্ষেত্রে শুধু রাজনৈতিক বা কূটনৈতিক অস্বস্তির কারণে একটা প্রজন্মের ক্রিকেটারদের বিশ্বকাপ থেকে বঞ্চিত

করা হয়—তখন নেতৃত্বের এই অসামঞ্জস্যতা সাধারণ মানুষের চোখ এড়ায় না। যিনি একদিকে ভূ-রাজনৈতিক সহানুভূতির ভিত্তিতে এক দেশকে সমর্থন জানান, অন্যদিকে নিজের দেশের খেলোয়াড়দের সেই একই সুযোগ থেকে বঞ্চিত করেন শুধুমাত্র “ভারতবিদ্বেষ” ও “ভারত বিরোধীতার” পালে হাওয়া দিয়ে নিজস্ব অনুগামীদের কাছে গ্রহনযোগ্যতা আর জনপ্রিয়তা বাড়াতে। জনাব আসিফ নজরুল, আপনার এই যে পারস্পরিক বিরোধী অবস্থান, সেটা কি ধারনা দিলো জানেন? ধারনা দিলো “ড আসিফ নজরুল ধর্মেও আছে, আবার জিরাফেও আছে”। যেই মুষ্ঠিমেয় বিদ্বেষীদের ঘৃনা আর ক্ষোভকে উষ্কে দিয়ে আপনি ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ বর্জন করলেন, তারচেয়েও বড় কারন থাকা সত্ত্বেও কেন যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপ বর্জন করেনি ইরান, সেই প্রশ্নটা করেছেন নিজেকে কখনো? অথবা আপনি নিজেই

কেন মুসলিম উম্মাহর প্রতিনিধিত্ব করে ইরানের জন্য বিশ্বকাপ বর্জনের ডাক দিলেন না? আপনার মানসিকতা আর যুক্তি হিসাবে তো ইরানের বিশ্বকাপ বর্জন করাই যুক্তিযুক্ত ছিলো, তাই না? এটা আপনি করতে চাননি, কারন আপনি আপনার অনুগামীদের মাঝে যেই ন্যারেটিভ প্রতিষ্ঠিত করতে ‘গলদঘর্ম’ হচ্ছেন, সেটা প্রতিষ্ঠিত করতে গেলে “ভারতীয় আগ্রাসাসন রুখে দাও” পর্যন্ত ঠিক আছে। “মার্কিন আগ্রাসন রুখে দাও” আওয়াজ তুলতে গেলে চাকরী আর ভিসা কোনটাই যে থাকবে না, সেটা আর কেউ না জানুক আপনার মতো সুবিধাবাদী বান্দা ঠিকই জানে। তো যাই হোক, আপনার মুসলিম স্বত্বা জাগ্রত থাকুক, ইরান বিশ্বকাপে ভালো করে আপনার মুখ উজ্জ্বল করুক, এই কামনা করি হযরত…

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল