টানা একমাস পরীমনির রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করেন এডিসি সাকলায়েন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৬

টানা একমাস পরীমনির রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করেন এডিসি সাকলায়েন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৬ |
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলকভাবে চাকরি থেকে অবসরে পাঠানো হচ্ছে। চিত্রনায়িকা পরীমণির সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত এই কর্মকর্তাকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপনের সারসংক্ষেপে ইতিমধ্যে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি ও তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সূত্রপাত ২০২১ সালের জুন মাসে। সে সময় ঢাকার একটি ক্লাবে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন পরীমণি। সেই মামলার তদন্তভার পান গোলাম সাকলায়েন, এবং তদন্তের সূত্র ধরেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে বলে জানা গেছে। বিষয়টি সামনে আসার

পর গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি পুলিশ অধিদপ্তরের কল ডিটেইল রেকর্ড ও সিসিটিভি ফুটেজ পরীক্षা করে। সেখানে দেখা যায়, ২০২১ সালের আগস্ট মাসে সাকলায়েনের স্ত্রী বাইরে থাকার সময় তার রাজারবাগের সরকারি বাসভবনে দীর্ঘ সময় অবস্থান করেন পরীমণি। পাশাপাশি একই বছরের জুলাই-আগস্টে একাধিকবার নায়িকার বাসায় রাত কাটিয়েছেন সাকলায়েন। দুজনের ফোন ও মেসেঞ্জার কথোপকথন পর্যালোচনা করে কমিটি সিদ্ধান্তে পৌঁছায় যে, সম্পর্কটি পেশাগত ছিল না। বিবাহিত ও এক সন্তানের অভিভাবক হয়েও এমন সম্পর্কে জড়ানো এবং সরকারি বাসভবনকে এজন্য ব্যবহার করার বিষয়টিকে সরকার ও পুলিশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে বিবেচনা করছে মন্ত্রণালয়। অভিযোগ ওঠার পরপরই সাকলায়েনকে ডিবি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। তদন্তে অভিযোগের সত্যতা মেলার পর

গত ১৩ জুন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পিএসসির মতামত পাওয়ার পরই বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষরিত সারসংক্ষেপটি এখন প্রধানমন্ত্রীর কার্যালয় ঘুরে যাবে রাষ্ট্রপতির দপ্তরে। রাষ্ট্রপতির অনুমোদন পেলেই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হবে। এ ব্যাপারে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হলেও তার কাছে হালনাগাদ কোনো তথ্য নেই, সংশ্লিষ্ট শাখাই এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবে। অন্যদিকে শৃঙ্খলা শাখার উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন ক্ষমতাসীন হওয়ার মাত্র ৭ মাসে বিএনপি নেতাদের দখলদারিত্ব ও ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পাচ্ছে না কেউই জাতিসংঘে ল্যাভরভের হুঁশিয়ারি— দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করছে ন্যাটো চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ও নিউ গ্রিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর শেখ হাসিনার সরকারও নেই, ২ বছর ধরে বন্ধ দেশের একমাত্র অ্যান্টিভেনম গবেষণা-উৎপাদন কেন্দ্র ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৭ কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর ‘নাশকতা’ মামলা সময় টিভির বার্তা প্রধান বিএনপিপন্থী মুজতবার বিরুদ্ধে নারী সাংবাদিকদের হয়রানির অভিযোগ গরু-ছাগলের মাংস থেকে পাঁচ জেলায় ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স, আক্রান্ত শতাধিক, হাসপাতালে বাড়ছে রোগী প্রাথমিকের শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন নিয়ে ক্ষোভ, বাদ পড়াদের বড় অংশ হিন্দু বলে অভিযোগ দলকে জিতিয়ে চোটে পড়লেন এমবাপে আওয়ামী লীগ নেই, মুক্তিযুদ্ধের ইতিহাসও ভূলুণ্ঠিত: পাকিস্তানের আত্মসমর্পণের ইতিহাস চাপা দিতে ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা! মেসির বিদায়ের এখনই সেরা সময়: স্কালোনি বিএনপি নেতার নেতৃত্বে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় সড়কের পাশে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা