জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুন, ২০২৬

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৬ |
লিওনেল মেসি আজ ৩৯ বছর পূর্ণ করলেন। বিশ্বকাপের মাঝপথে তার এই উপলক্ষটাকে তার সতীর্থরা মনে রাখার মতো করেই পালন করলেন। মেসির সতীর্থরা আজ তাকে চমকে দিয়ে কেক নিয়ে হাজির হয়েছেন। সেটা কেটে তার জন্মদিন উদযাপন করেছেন সবাই। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দিয়েছেন মেসি। সেই ছবিতে দেখা গেছে একটি টেবিলে রাখা কেক। কেকের ওপর লেখা ‘৩৯’ সংখ্যাটিতে জ্বলছে মোমবাতি। মেসির পাশে ছিলেন লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, লিসান্দ্রো মার্তিনেজ ও জিওভানি লো সেলসো। এই ছয় আর্জেন্টাইন ফুটবলারের সঙ্গে দলের সাপোর্ট স্টাফের একজন সদস্যও ছিলেন। সবার মুখে হাসি দেখে বোঝা যাচ্ছিল, আর্জেন্টিনা দলটা একটা সুখী পরিবার। আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে গ্রুপ ‘জে’-তে

চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২-এ উঠেছে আর্জেন্টিনা। দলের পাঁচটি গোলই করেছেন মেসি। এতে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ১৮ গোল নিয়ে সবার শীর্ষে তিনি। ফুটবল বিশ্বকাপ প্রতি চার বছরে একবার জুন-জুলাই মাসে হয় বলে বিশ্বকাপ চলাকালেই জন্মদিন পালনের সুযোগ পান মেসি। একমাত্র ব্যতিক্রম ছিল ২০২২ সালের বিশ্বকাপ, যেটি নভেম্বর-ডিসেম্বরে হয়েছিল। এর আগে ২০০৬ থেকে ২০১৮ পর্যন্ত চারটি বিশ্বকাপই মেসির জন্মদিনের সময় হয়েছে। গত কাতার বিশ্বকাপে জীবনের স্বপ্ন পূরণ করে বিশ্বকাপ জিতেছেন মেসি। এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে দুটি কোপা আমেরিকা, একটি ফিনালিসিমা ও একটি বিশ্বকাপসহ মোট চারটি শিরোপা জিতেছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম