“বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুন, ২০২৬

“বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৬ |
চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা নুরুল আলমকে গ্রেপ্তারের মাত্র এক দিনের মাথায় পুলিশ ও কারা হেফাজতে রহস্যজনক মৃত্যুর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদসহ পুলিশ ও কারা বিভাগের ৮ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে একটি আনুষ্ঠানিক এজাহার দাখিল করেছেন ভুক্তভোগী নুরুল আলমের মা নূর জাহান। এজাহারে পুলিশি নির্যাতন, ক্ষমতার অপব্যবহার এবং কারা কর্তৃপক্ষের বর্বরতার এক চাঞ্চল্যকর বিবরণ তুলে ধরা হয়েছে। ​কোনো মামলা ছাড়াই গভীর রাতে বাসায় হানা, বুক-পেটে লাথি ​আদালতে দাখিলকৃত এজাহারের বিবরণ অনুযায়ী, গত ২২শে জুন (২০২৬) গভীর রাতে ৭ থেকে ৮ জন সদস্যের একটি সশস্ত্র পুলিশ টিম যুবলীগ নেতা নুরুল আলমকে গ্রেপ্তারের উদ্দেশ্যে

তাঁর সাতকানিয়ার বাসায় হানা দেয়। এ সময় ভুক্তভোগী নুরুল আলমের বৃদ্ধা মা নূর জাহান পুলিশের কাছে জানতে চান, তাঁর সন্তানের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট বা মামলা আছে কি-না। ​ মায়ের এই সরল প্রশ্নের জবাবে ক্ষিপ্ত হয়ে ওয়ান-টেস্ট (ওসি) পরিচয় দেওয়া নুরুল আলম এবং পরিদর্শক জাহাঙ্গীর আলম নামের দুই পুলিশ সদস্য সরাসরি যুবলীগ নেতা নুরুল আলমের পেট ও বুকে সজোরে লাথি মারতে শুরু করেন। মুখে্যু-ঘুষি মারার পাশাপাশি তাঁকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করার চেষ্টা করা হয়। একই সময় পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার এবং কনস্টেবল ইমদাদও নুরুল আলমের বুক লক্ষ্য করে উপর্যুপরি লাথি মারতে থাকেন। ​ এসপি মাসুদের নির্দেশ এবং ২নং গেট যাত্রা ​এজাহারে ভুক্তভোগীর মা নূর জাহান

উল্লেখ করেন, ছেলের জীবন ভিক্ষা চেয়ে তিনি কর্তব্যরত পুলিশ সদস্য জাহাঙ্গীরের পা জড়িয়ে ধরে আকুতি-মিনতি করলেও তাঁদের মন গলেনি। উল্টো সেই সময় জাহাঙ্গীরকে তাঁর মুঠোফোনে কাউকে বলতে শোনা যায় যে, “তিনি যুবলীগ নেতা নুরুল আলমকে নিয়ে ২নং গেইটে আসছেন।” ​ নূর জাহান তখন জাহাঙ্গীরকে জিজ্ঞেস করেন, কেন তাঁর সন্তানকে গভীর রাতে ২নং গেইটে নিয়ে যাওয়া হচ্ছে? জবাবে জাহাঙ্গীর স্পষ্ট জানান, “এসপি মাসুদ স্যারের বিশেষ নির্দেশেই নুরুল আলমকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে।” এরপর রক্তাক্ত ও আহত যুবলীগ নেতাকে ২নং গেইটে অবস্থিত এসপি মাসুদের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার