আমির খানের তৃতীয় বিয়ে, অতিথি হচ্ছেন কারা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুন, ২০২৬

আমির খানের তৃতীয় বিয়ে, অতিথি হচ্ছেন কারা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৬ |
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন তিনি। তবে তারকা জীবনের সঙ্গে মানানসই কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন নয়, বরং একান্ত ব্যক্তিগত ও ঘরোয়া পরিবেশেই অনুষ্ঠিত হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আগামী ৫ জুলাই মুম্বাইয়ে নিজের বাসভবনে আইনিভাবে বিয়ে করবেন আমির ও গৌরী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। বড় পরিসরের অনুষ্ঠান, তারকাখচিত অতিথি তালিকা কিংবা অতিরিক্ত জাঁকজমক থেকে দূরে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। এক সাক্ষাৎকারে আমির খান বলেন, ‘আমরা দুজনই বিষয়টিকে খুব সাধারণ রাখতে চাই। চাকচিক্য ও জাঁকজমক থেকে যতটা সম্ভব দূরে থাকতে চাই।

আমাদের পরিবারের সঙ্গে আমরা গভীরভাবে যুক্ত। তাই তাদের উপস্থিতিতেই সবকিছু সম্পন্ন হবে। বাড়িতেই ছোট পরিসরে রেজিস্টার্ড ম্যারেজ হবে।’ গৌরীর সঙ্গে আমিরের সম্পর্কের খবর প্রথম প্রকাশ্যে আসে গত বছর অভিনেতার জন্মদিনে। পরে তিনি জানান, দীর্ঘদিন পর জীবনে এমন একজন মানুষকে পেয়েছেন, যিনি তার জীবনে প্রশান্তি ও স্থিরতা নিয়ে এসেছেন। গৌরী সম্পর্কে আমিরের ভাষায়, ‘সে আমার জীবনে অনেক শান্তি এনেছে। নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করি যে তার সঙ্গে আমার দেখা হয়েছে।’ নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা বক্তব্য দিতে গিয়ে আমির আরও বলেন, তার আগের দুই সংসার টেকেনি ঠিকই, তবে জীবনের গুরুত্বপূর্ণ সময়ে রীনা দত্ত, কিরণ রাও এবং এখন গৌরী—এই তিনজনই তার ব্যক্তিগত বিকাশে গুরুত্বপূর্ণ

ভূমিকা রেখেছেন। তাদের প্রতি তিনি গভীর সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, ছোটবেলার বন্ধু রীনা দত্তকে ১৯৮৬ সালে বিয়ে করেছিলেন আমির খান। তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান—জুনায়েদ ও ইরা। প্রায় ১৬ বছর সংসার করার পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। চলচ্চিত্র Lagaan-এর শুটিংয়ের সময় তাদের পরিচয় হয়েছিল। দ্বিতীয় সংসারও প্রায় ১৬ বছর স্থায়ী হয় এবং ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তবে ছেলে আজাদের দায়িত্ব তারা যৌথভাবেই পালন করে আসছেন। এবার জীবনের ষাটতম বছরে এসে গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন পথচলা শুরু করতে যাচ্ছেন আমির খান। জাঁকজমক নয়, বরং ভালোবাসা, পরিবার ও ঘনিষ্ঠ সম্পর্কের

বন্ধনকেই প্রাধান্য দিয়ে আয়োজন করা হচ্ছে এই বিশেষ দিনটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেফতার ভারতে ছড়িয়ে পড়া স্টুডেন্ট আন্দোলনের নেপথ্য কী? মেসিকেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না ‘Battle of Words– Season 2’ এর সফল সমাপ্তি, চ্যাম্পিয়ন টিম মরক্কো সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির হাতে সময় নেই, দ্রুতই পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি বিয়ের আশ্বাসে তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির বিবাহিত নেতা গ্রেপ্তার বিশ্বকাপজয়ী রদ্রির পিঠে অস্ত্রোপচার, ম্যানচেস্টার সিটিতে অনিশ্চয়তা ডব্লিউএফপির প্রতিবেদন: বাংলাদেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে প্রায় ২ কোটি মানুষ জিয়া হত্যা সম্পৃক্ততায় আটক মেজর মোজাফফরকে জুলাই মামলায় গ্রেপ্তারের আদেশ