ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ June, ২০২৬

ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ June, ২০২৬ |
বুধবার স্কটল্যান্ডের বিরুদ্ধে ৩-০ গোলের বড় জয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল। ম্যাচে জোড়া গোল করেছেন ভিনিসিউস জুনিয়র। এই ফলাফলের পর টুর্নামেন্টে টিকে থাকার জন্য স্কটল্যান্ডকে এখন অন্য দলগুলোর ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হচ্ছে। ম্যাচের সপ্তম মিনিটে স্কটিশ রক্ষণভাগের এক ভুলের সুযোগ নিয়ে রিয়াল মাদ্রিদের এই গতিময় ফরোয়ার্ড প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (স্ট্রেজেস টাইম) হেডের সাহায্যে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ম্যাচের এক ঘণ্টা পার হওয়ার পর ব্রাজিলের হয়ে শেষ গোলটি করেন মাথেউস কুনিয়া। দীর্ঘদিন পর নেইমারের দলে ফেরার ম্যাচে এই সহজ জয় এবং সেই সঙ্গে হাইতির বিরুদ্ধে মরক্কোর

৪-২ গোলের জয় ব্রাজিলকে হিউস্টনের টিকিট এনে দিয়েছে। আগামী সোমবার সেখানে তারা নেদারল্যান্ডস, জাপান অথবা সুইডেনের মুখোমুখি হবে। অন্যদিকে, প্রথমার্ধে দুর্বল ও ভুলত্রুটিপূর্ণ পারফরম্যান্স দেখিয়ে নিজেদের সমর্থকগোষ্ঠী ‘টার্টান আর্মি’কে হতাশ করেছে স্কটল্যান্ড। ১২টি গ্রুপের মধ্যে সেরা রেকর্ডধারী আটটি তৃতীয় স্থান অধিকারী দলের একটি হয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা এখন তাদের করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান