ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
একসঙ্গে শাকিব খানের তিন সিনেমা চলছে সিনেপ্লেক্সে
দেশের শীর্ষ মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে জনপ্রিয় চিত্রতারকা শাকিব খান অভিনীত ‘বরবাদ’, ‘তাণ্ডব’ এবং ‘রকস্টার’ এই তিনটি সিনেমা চলছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত আজমান রুশোর পরিচালনায় ‘রকস্টার’ এখনও নিয়মিত প্রদর্শিত হচ্ছে। একজন রকস্টারের জীবনের নানা উত্থান-পতন এবং ভালোবাসা ও টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই সিনেমা। এতে শাকিব ছাড়াও অভিনয় করেছেন সাবিলা নূর, মিথিলা, সুনিধি, তারিক আনাম, রোজি সিদ্দিকী।
এরই মধ্যে দর্শকদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে স্টার সিনেপ্লেক্স ‘সামার বাংলা হিট ফেস্ট’ আয়োজন করেছে, যা চলছে ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত। এরই অংশ হিসেবে পুনরায় প্রদর্শনে আনা হয়েছে শাকিব অভিনীত গেল বছরের সর্বাধিক আলোচিত সিনেমা রিয়েল এনার্জি প্রোডাকশনের প্রযোজনায় মেহেদী
হাসান হৃদয় পরিচালিত শাকিব-ইধিকার ‘বরবাদ’ এবং এসভিএফ আলফা আই প্রযোজিত রায়হান রাফী পরিচালিত শাকিব, সাবিলা নূর, জয়া আহসান অভিনীত ‘তাণ্ডব’। ঈদে মুক্তির পর থেকেই ‘রকস্টার’ দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। অন্যদিকে ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ পুনঃপ্রদর্শনের ঘোষণার পর সিনেমাপ্রেমীদের মধ্যেও দেখা গেছে উচ্ছ্বাস। ফলে স্টার সিনেপ্লেক্সে বর্তমানে শাকিব খানের তিনটি সিনেমার ত্রিমুখী দাপট দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, এক সপ্তাহব্যাপী এই আয়োজনের মাধ্যমে দর্শকরা বড় পর্দায় উপভোগ করতে পারবেন সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত ও দর্শকপ্রিয় চলচ্চিত্রগুলো। ‘বরবাদ’, ‘তাণ্ডব’ ছাড়াও ‘উৎসব’, ‘বনলতা এক্সপ্রেস’—এই দুটি সিনেমাও চলছে। ভিন্ন ভিন্ন গল্প, নির্মাণশৈলী ও অভিনয়গুণে প্রশংসিত এই চার সিনেমাকে একসঙ্গে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। উৎসবের উদ্দেশ্য ও প্রত্যাশা
ব্যক্ত করে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “তীব্র গরমের এই মৌসুমে দর্শকদের সুস্থ বিনোদন দিতে এবং দেশীয় চলচ্চিত্রের জোয়ার বজায় রাখতেই আমাদের এই বিশেষ আয়োজন। আমরা সব সময় দর্শকদের রুচিশীল সিনেমা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, এমন আরও অনেক দর্শকপ্রিয় বাংলা সিনেমা নিয়ে এ ধরনের ফেস্টিভ্যাল করতে চাই। আশা করছি, ভিন্ন ভিন্ন ঘরানার এই চারটি চলচ্চিত্র সব বয়সের দর্শককে হলমুখী করবে এবং ‘সামার বাংলা হিট ফেস্ট’ বাংলা সিনেমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।