ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুন, ২০২৬

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৬ |
ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় ম্যাচটি শুরু হবে। অতীত সমীকরণে এগিয়ে ব্রাজিল। তবে দলের ভারসাম্য আর শক্তিমত্তার দিক থেকে পিছিয়ে নেই স্কটল্যান্ডও। তারা প্রথমবার বিশ্বকাপের নকআউটে খেলার স্বপ্ন দেখছে। গ্রুপ ‘সি’-তে তৃতীয় স্থান নিশ্চিত করেছে স্কটল্যান্ড। ব্রাজিলের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে জয় পেলে নকআউটে উঠে যাবে তারা। হাইতিকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের ম্যাচে মরক্কোর কাছে ১-০ ব্যবধানে হেরে যায় স্কটল্যান্ড। অন্যদিকে গ্রুপপর্বে এখনও পর্যন্ত শীর্ষে আছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ ড্রয়ের পর হাইতিকে ৩-০ গোলে হারিয়ে শক্ত অবস্থানে তারা। বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের

রেকর্ডও দুর্দান্ত। ১৯৭৪ সালের পর থেকে তিনটি জয় এবং একটি ড্র করেছে তারা। ফলে সবকিছু বিবেচনায় বেশ এগিয়ে কার্লো আনচেলত্তির দল। পাশাপাশি ব্রাজিলের আক্রমণভাগের শক্তি বাড়াতে এই ম্যাচে ফিরছেন নেইমার জুনিয়র। স্কটল্যান্ডের হয়ে নজর থাকবে তরুণ উইঙ্গার বেন গ্যানন-ডোকার এবং মিডফিল্ডার লুইস ফার্গুসনের ওপর। বিশেষ করে ফার্গুসন এখন পর্যন্ত ট্যাকল ও ডুয়েলে দলের শীর্ষে আছেন। ইনজুরি সমস্যা থাকলেও স্কটল্যান্ড শিবির বেশ আত্মবিশ্বাসী। ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া করতে চায় না তারা। তবে অপ্টার সুপার কম্পিউটার ২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে আজ ব্রাজিলকেই এগিয়ে রাখছে। তাদের হিসাব অনুযায়ী, ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৯.৬ শতাংশ। স্কটল্যান্ডের জয়ের সম্ভাবনা ১২.২ শতাংশ, আর ড্রয়ের সম্ভাবনা ১৮.২ শতাংশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম