ইসরাইলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪
     ৮:৪৫ অপরাহ্ণ

ইসরাইলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪ | ৮:৪৫ 116 ভিউ
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরাইলের রাজধানী তেলআবিবে অবস্থিত সামরিক সদর দপ্তর হাকিরিয়া ঘাঁটিতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা ‘একটি স্কোয়াড্রন ড্রোন দ্বারা আক্রমণ করেছে’, যা ইসরাইলের প্রধান সামরিক সদর দপ্তর হাকিরিয়া ঘাঁটিতে আঘাত হেনেছে। বিবৃতিতে হিজবুল্লাহ আরও জানায়, হাকিরিয়া ঘাঁটিটি ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়, সাধারণ স্টাফ, যুদ্ধ পরিচালনা কক্ষ এবং বিমান বাহিনীর সামরিক নিয়ন্ত্রণ ও তদারকি কর্তৃপক্ষের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও হিজবুল্লাহর ড্রোনগুলো ইসরাইলের আমোস ঘাঁটিটিও লক্ষ্যবস্তু করেছে। এটি ইসরাইলের উত্তরাঞ্চলীয় দখলকৃত এলাকায় প্রধান লজিস্টিক সমর্থন এবং পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিত। ইসরাইলি সামরিক বাহিনী হিজবুল্লাহর এই আক্রমণ সম্পর্কে কোনো মন্তব্য না করলেও দাবি করেছে যে, তারা লেবানন

থেকে ছোড়া দুটি ড্রোন এবং ৪০টি রকেট আটকে ফেলতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহর এই হামলা ইসরাইল কর্তৃক লেবাননের দক্ষিণ প্রান্তে বৈরুতের উপকণ্ঠে আক্রমণের কয়েক ঘণ্টা পর ঘটেছে। বৈরুতে ইসরাইলের ওই আক্রমণে অন্তত ২৮ জন নিহত এবং বহু লোক আহত হয়েছে বলে জানিয়েছেন লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা। এদিকে ইসরাইলি বাহিনী জানিয়েছে, তাদের কয়েকজন সেনা সদস্যও দক্ষিণ লেবাননে নিহত হয়েছে। হিব্রু সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, নিহত সেনা সদস্যের সংখ্যা ৮ জন। হিজবুল্লাহ গত এক মাস ধরে লেবাননের উত্তরে দখলকৃত ইসরাইলি অঞ্চলে রকেট ও ড্রোন আক্রমণ চালাচ্ছে। যা মূলত ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন হিসেবে পরিচালিত হচ্ছে। গত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় লেবাননে অন্তত ৩,৩৬০ জন নিহত

হয়েছে। যার মধ্যে অধিকাংশই সেপ্টেম্বরের শেষে শুরু হওয়া ইসরাইলের স্থল আক্রমণে নিহত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে ২১৬ জন শিশু এবং ৩০৮ জন চিকিৎসাকর্মীও রয়েছেন। এই হামলা এবং পালটা আক্রমণ দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করেছে এবং উভয় পক্ষই হামলার পরিমাণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা