ইঁদুরের খাঁচায় মিললো বিরল প্রজাতির গন্ধগোকুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪

আরও খবর

কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন

মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের

চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর!

মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!

সুনামগঞ্জে সেতুতে আইএস জঙ্গি ধারার পতাকা টানালো উগ্রবাদীরা, শঙ্কিত স্থানীয়রা

স্কুলছাত্র প্রেমের পিঠ দিয়ে গুলি ঢুকে গেছে, ঢামেকে অস্ত্রোপচার

ইঁদুরের খাঁচায় মিললো বিরল প্রজাতির গন্ধগোকুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪ |
মাদারীপুরে বিরল প্রজাতির প্রাণী একটি গন্ধগোকুল আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পাকদী এলাকায় এটিকে আটক করেন স্থানীয় এক কৃষক মনির তালুকদার। প্রাণীটির শরীর থেকে সুগদ্ধ ছড়াচ্ছে এমন খবরে গন্ধগোকুল দেখতে ভিড় করছেন বিভিন্ন বয়সের মানুষ। জানা গেছে, বিরল এই প্রাণীটি ধরা পড়ে ইঁদুর মারা ফাঁদের খাঁচায়। পরে এটিকে অন্য একটি বড় খাঁচায় সংরক্ষণ করা হয়। বিলুপ্ত প্রাণীটিকে কেউ বলছেন তাল খাটাশ, কেউ বলছেন ভোদর, আবার কেউ বলেন সাইরেল। মূলত বনজঙ্গল ও পুরনো এলাকার গাছপালায় এই প্রাণীটির আবাসস্থল। এর শরীর থেকে বের হয় পোলাও চালের সুগদ্ধ। তাই এটিকে ডাকা হয় গন্ধগোকুল নামে। ইউটিউব ও ফেসবুকে বেশ

পরিচিতি থাকলেও গাছপালা কমে যাওয়ায় দিনদিন কমছে গন্ধগোকুলের সংখ্যাও। মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পাকদী এলাকায় প্রাণীটি আটকের পর দেখতে ভিড় করেন বিভিন্ন বয়সের মানুষ। খবর পেয়ে বুধবার বিকালে ঘটনাস্থল গিয়ে প্রাণীটিকে নিয়ে যায় বন বিভাগের কর্মকর্তারা। চিড়িয়াখানা বা খুলনা বনাঞ্চলে এটিকে অবমুক্ত করার কথা জানান তারা। স্থানীয় বাসিন্দা মো. ফারুক মিয়া বলেন, ‘বিরল প্রাণীটি এর আগে আমরা কখনই দেখি নাই। তাই দেখতে আসলাম। পরে ইউটিউবে সার্চ করে দেখলাম এটি গদ্ধগোকুল নামে পরিচিত।’ স্কুলপড়ুয়া শিক্ষার্থী সিজান ইসলাম রাফি বলেন, ‘এর আগে এমন একটি প্রাণী আমি চিড়িয়াখানা ও ইউটিউবেও দেখেছিলাম। এটিকে আমরা ভোদর নামে জানি। প্রাণীটি আটক হয়েছে এমন খবর শুনে বন্ধুদের সঙ্গে

দেখতে আসলাম। এখানে এসে খুব মজা করছি।’ বিরল প্রাণীটি উদ্ধারাকারী কৃষক মনির তালুকদার বলেন, ‘৮-১০ দিন আগে এটিকে দেখা যায় পাকদী এলাকায়। প্রাণীটি আশপাশের বাগানে ঘোরাফেরা করছে এমনটাও লক্ষ্য করা যায়। তারপর থেকে বিভিন্ন প্রচেষ্টায় ইঁদুরের খাঁচায় গন্ধগোকুলকে আটক হয়। পরে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।’ সামাজিক বন বিভাগ মাদারীপুর অফিসের বাগান মালী মো. হুমায়ুন কবির বলেন, ‘এক সময়ে গন্ধগোকুল প্রাণী অনেক দেখা গেলেও এখন আর দেখা যায় না। মনির তালুকদার এটিকে উদ্ধার করেছেন। প্রাণীটি আপাতত মাদারীপুর অফিসে নিয়ে যাওয়া হচ্ছে, পরে উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে চিড়িয়াখানা কিংবা খুলনা বনাঞ্চলে এটিকে অবমুক্ত করা হবে।’ উলে­খ্য, এর আগে ২০২২

সালের ৭ জানুয়ারি ডাসার উপজেলার পশ্চিম বালিগ্রাম থেকে এমন আরেকটি গন্ধগোকুল উদ্ধার করেন এলাকাবাসী। পরে প্রশাসন ও বন কর্মকর্তাদের মাধ্যমে খুলনা বনাঞ্চলের প্রাণীটিকে অবমুক্ত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগ, ‘লাভ আইল্যান্ড ইউএসএ’ ছাড়লেন আলান্না কাইজার ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন ছাত্রলীগ কর্মী প্রান্তকে আটকের মুহূর্তে কী ঘটেছিল—দেখা গেল ভিডিওতে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৭০০ ছাড়াল গ্রেপ্তার শ্রাবণের তথ্যে গুলিসহ পিস্তল উদ্ধার বলিউড ছাড়ার কারণ জানালেন কমল হাসান অ্যাপ সুরক্ষায় ধূম্রজাল রকেট ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে ব্রাজিলের নালিশ আর্জেন্টিনাকেই সেরা মানেন জাপান কোচ বিশ্বকাপে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে যারা বেনজীরকে দেশে ফেরানোর অগ্রগতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় কমল তেলের দাম নিত্যপণ্যে ফের অস্থিরতা, নিয়ন্ত্রণ কার হাতে? মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরাইলের ব্যয় ২০৫ বিলিয়ন ডলার বায়বীয় ধারণায় প্রকল্প, ৬ হাজার কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রের কী হবে? শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? শেখ হাসিনার নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত: সংশয়ের পদ্মা সেতুতে চার বছরে আয় ৩৩৯২ কোটি টাকা