আত্মহত্যার ঝুঁকিতে ৫ হাজার মার্কিন সেনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৬

আত্মহত্যার ঝুঁকিতে ৫ হাজার মার্কিন সেনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৬ |
মধ্যপ্রাচ্যের সাগরে টানা ৯ মাস ধরে টহল দিচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। সাধারণত কোনো জাহাজকে ৬ মাসের জন্য পাঠানো হলেও, এটি অনেক বেশি সময় ধরে সমুদ্রে আটকে আছে। জাহাজে থাকা ৫ হাজার নাবিক ও সেনার মানসিক স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে তাদের পরিবার এখন চরম দুশ্চিন্তায় দিন পার করছে। মার্কিন কর্মকর্তাদের মতে, গত আট মাসে এই জাহাজ থেকে ১০ হাজারের বেশি বার যুদ্ধবিমান উড়েছে। তাছাড়া জাহাজে থাকা সেনাদের নিয়মিত ইরানের মিসাইল ও ড্রোন হামলা সামলাতে হচ্ছে। একটানা এত দীর্ঘ সময় এমন ভয়ংকর ও চাপের মধ্যে থাকায় সেনাদের মানসিক অবস্থার চরম অবনতি হচ্ছে বলে পরিবারের লোকজন দাবি করছেন। জাহাজের এক নাবিকের বাবা জেফারসন

কেলি জানান, এই জাহাজগুলো অনেক পুরোনো। এগুলো ঠিকঠাক রাখতে সেনাদের দিনরাত পরিশ্রম করতে হয়। এত লম্বা সময়ের জন্য তাদের সেখানে ফেলে রাখা একদমই ঠিক হয়নি। জাহাজের ভেতরের খারাপ অবস্থার কথা জানিয়ে ইতোমধ্যে জবাবদিহি চেয়েছেন মার্কিন রাজনীতিকরা। জাহাজে পরিষ্কার পানির অভাব, বাথরুমের সমস্যা এবং সেনাদের মানসিক কষ্টের কথা উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে চিঠি দিয়েছেন সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল। তবে, মার্কিন সামরিক বাহিনী (সেন্টকম) এসব অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, জাহাজে কেউ মারা যায়নি এবং সেনাদের আত্মহত্যার ঝুঁকির খবরটি পুরোপুরি মিথ্যা। নৌবাহিনী জানিয়েছে, যুদ্ধের কারণে জিনিসপত্র পৌঁছাতে দেরি হলেও জাহাজে পরিষ্কার পানি, এসি ও ভালো খাবারের কোনো অভাব নেই। সেনাদের মানসিক সহায়তার জন্য

চিকিৎসক ও কাউন্সিলরও রয়েছেন। প্রতিরক্ষামন্ত্রীও দাবি করেছেন, জাহাজের খারাপ অবস্থার খবরগুলো পুরোপুরি ভিত্তিহীন। তারপরও নৌবাহিনীর এসব আশ্বাসে ভরসা পাচ্ছেন না নাবিকদের পরিবার। গত সপ্তাহে তারা নৌবাহিনীর কর্মকর্তাদের সাথে দেখা করে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন। জেফারসন কেলির মতো অনেক বাবা-মা চিঠি লিখে আকুতি জানিয়েছেন, যেন তাদের সন্তানদের দ্রুত বাড়িতে ফিরিয়ে আনা হয়। কেলি তো এমনও বলেছেন যে, ছেলের বদলে তিনি নিজে গিয়ে ওই জাহাজে কাজ করতে রাজি আছেন, শুধু তার ছেলেকে যেন পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তবে অবশেষে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ নামের আরেকটি যুদ্ধজাহাজ আব্রাহাম লিংকনের জায়গা নিতে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। তবে দুই জাহাজের মধ্যে দায়িত্ব

হস্তান্তরের কাজ শেষ করে আব্রাহাম লিংকনের দেশে ফিরতে আরও কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। সূত্র: সিবিএস নিউজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর!