অবিচলতার সঙ্গে নেতাকর্মীদের আপসহীন সংগ্রামের জন্য ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের বিবৃতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৫

অবিচলতার সঙ্গে নেতাকর্মীদের আপসহীন সংগ্রামের জন্য ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের বিবৃতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৫ |
বাংলাদেশ আওয়ামী লীগ আজ এক বিবৃতিতে দলীয় নেতাকর্মীদের অবিচল সাহস, আপসহীন মনোভাব ও অটল দেশপ্রেমের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সমগ্র দেশবাসী প্রত্যক্ষ করছে—বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশ রক্ষার সংগ্রামে নিরলসভাবে লড়ছে। এ লড়াই অন্যায়, অবিচার ও অবৈধ শাসনের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার লড়াই। বিবৃতিতে আরও বলা হয়, অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে জনগণের মৌলিক অধিকার হরণ করেছে এবং দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অন্যদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা হিমালয়সম মনোবল নিয়ে অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে জীবন বাজি রেখে আপসহীন প্রতিরোধ সংগ্রাম

চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, দেশ ও জনগণের পক্ষে আওয়াজ যত জোরালো হচ্ছে, জুলুমবাজ ইউনূসের দমন-পীড়ন ও নির্যাতন তত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই নির্মম অত্যাচারের পরেও আওয়ামী লীগের নেতাকর্মীরা অপ্রতিরোধ্য, অবিচল এবং সংগ্রামী। দলের তৃণমূলের নেতাকর্মীদের এই আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। বাধা ও অন্ধকার পেরিয়ে বিজয়ের সূর্য উদিত হবেই। বিবৃতিতে দলীয় পক্ষ থেকে বলা হয়, “বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বানে যারা রক্তখেকো ইউনূসের রক্তচক্ষুকে উপেক্ষা করে জীবন বাজি রেখে প্রতিরোধ সংগ্রামে অবতীর্ণ হয়েছেন, আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিজয় আমাদের হবেই, ইনশাল্লাহ।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের