রাউজানে থামছেই না লাশের মিছিল: ৩ দিনের ব্যবধানে ফের বিএনপি কর্মীকে গুলি করে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৬

আরও খবর

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান

রাউজানে থামছেই না লাশের মিছিল: ৩ দিনের ব্যবধানে ফের বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৬ |
চট্টগ্রামের রাউজানে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ বিরোধের জেরে ফের রক্ত ঝরল। গত শুক্রবারের রেশ কাটতে না কাটতেই এবার নাছির উদ্দীন (৫৫) নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল দিবাগত রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের লেংগা বাইল্যার ঘাটা এলাকায় নিজ বাড়ির কাছেই হামলার শিকার হন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নাছির উদ্দীন বাড়ির কাছে অবস্থানকালে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চমেক হাসপাতাল

পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ ও স্থানীয়দের ধারণা, মাটি ও পাহাড় কাটা এবং চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড। বিশেষ করে ‘জানে আলম ওরফে ডাকাত আলম’ নামের এক ব্যক্তির সঙ্গে নাছিরের চরম বিরোধ ছিল বলে জানা গেছে। কয়েক মাস আগেও নাছিরকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে ফিরলেও এবার শেষ রক্ষা হলো না। ২০২৪ সালের ৫ই আগস্ট রাজনৈতিক সহিংসতায় আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে সহিংসতার গ্রাফ উর্ধ্বমুখী। স্থানীয়দের ভাষ্যমতে, গত কয়েক মাসে উপজেলায় অন্তত দেড় ডজনেরও বেশি হত্যাকাণ্ড ঘটেছে। যার অধিকাংশেরই নেপথ্যে রয়েছে রাজনৈতিক

প্রভাব বিস্তার, চাঁদাবাজি এবং দখলদারিত্ব। নাছির উদ্দীন কদলপুর ইউনিয়নের দক্ষিণ শমসের পাড়ার মৃত দুদু মিয়ার ছেলে। তিনি বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। পুলিশের তথ্যমতে, নাছিরের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগে থানায় ছয়টি মামলা রয়েছে। গত ২৪শে এপ্রিল (শুক্রবার) রাউজান পৌর এলাকায় কাউসার উর জামান বাবলু নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যার মাত্র ৪৮ ঘণ্টার মাথায় এই দ্বিতীয় হত্যাকাণ্ড জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। বাবলু হত্যায় দুজনকে গ্রেপ্তার করা হলেও রাউজানের সাধারণ মানুষ এখন নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম