৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৬

৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৬ |
৪ঠা আগস্ট এক শিশুকে দোকানের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় আটক হয়ে বেত্রাঘাতের শাস্তি পাওয়ার ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণের ঘটনায় এক জামায়াত কর্মীকে আটক করা হয়েছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে মো. হেলাল উদ্দিন ওরফে হেলাল মাস্টার (৪২) নামে এক জামায়াত কর্মী আটক হন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল ২৩শে আগস্ট, রোববার সকাল ৯টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের আদর্শ গ্রাম বাজারে এ ঘটনা ঘটে। আটক হেলাল উদ্দিন হরণী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের বেলায়েত খলিফার ছেলে। তিনি স্থানীয় আদর্শ গ্রাম বাজারে একটি ফার্মেসি পরিচালনা করেন। এর আগে তিনি আদর্শ গ্রাম উচ্চ

বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। দুই-তিন বছর আগে শিক্ষকতা ছেড়ে ফার্মেসি ব্যবসা শুরু করেন। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার দিন সকালে কৌশলে ৯ বছর বয়সী ওই শিশুকে নিজের ফার্মেসিতে ডেকে নেন হেলাল উদ্দিন। পরে দোকানের পেছনের অংশে নিয়ে তাকে ধর্ষণ করেন। বিষয়টি এক প্রত্যক্ষদর্শী টের পেয়ে টিনের ভাঙা অংশ দিয়ে ঘটনার ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে তিনি দোকান থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন। স্থানীয়দের অভিযোগ, এর আগে গত ৪ঠা আগস্ট একই এলাকায় এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হেলাল উদ্দিনের

বিরুদ্ধে সামাজিকভাবে বিচার বসানো হয়েছিল। ওই ঘটনায় তাকে ১০ হাজার টাকা জরিমানা ও ৫০টি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, হেলাল উদ্দিন জামায়াতের মিছিল-মিটিংয়ে সামনের সারিতে থাকতেন। নির্বাচনে জামায়াতের পক্ষে কাজ করেছেন। তবে হরণী ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ তারিফুল মাওলা দাবি করেন, হেলাল উদ্দিন জামায়াতের কর্মী নন। চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সালাউদ্দিন রাসেদ বলেন, খবর পেয়ে স্থানীয়দের আটক করা অভিযুক্তকে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করবেন। মামলার প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ঘটনার ভিডিও

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় শিশুটির পরিচয় ও মর্যাদা রক্ষায় ভিডিওটি শেয়ার বা পুনঃপ্রচার না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপার চেষ্টা, হাতেনাতে ধৃত জামায়াত কর্মীকে ৫০ বেত্রাঘাতে ছাড় নোয়াখালীর হাতিয়া উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় এক সালিশে জামায়াত কর্মী হেলাল উদ্দিনকে ৫০ বেত্রাঘাত এবং ১০ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনার একটি ভিডিও বুধবার (৫ই আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ঠা আগস্ট বিকেলে ভুক্তভোগী শিশুর পরিবারের অনুরোধে একটি গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে উপস্থিত ব্যক্তিদের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্তকে বেত্রাঘাত ও অর্থদণ্ড দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার সকালে

শিশুটি পাশের একটি দোকান থেকে মসলা কিনে বাড়ি ফিরছিল। তার সঙ্গে ছিল ছোট বোন। এ সময় হেলাল উদ্দিন শিশুটিকে দোকানে ডেকে নিয়ে যান এবং ছোট বোনকে বাইরে বসিয়ে রাখেন। পরে দোকানের পেছনে নিয়ে গিয়ে শিশুটিকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ ও ধর্ষণচেষ্টা করা হয়। শিশুটি চিৎকার করে বাইরে বেরিয়ে এলে ঘটনাটি জানাজানি হয়। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন স্থানীয় জামায়াত-শিবির নেতারা। তাদের প্রভাবে সালিশদাররা দাবি করেন, ধর্ষণচেষ্টার অভিযোগ প্রমাণিত হয়নি। তবে শিশুটির ছোটবোনের সাক্ষ্যতে ঘটনাটিকে ভিন্নখাতে নিতে না পারলেও ‘অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ’ দাবি করা হয়। এর ভিত্তিতে উপস্থিত ব্যক্তিদের সম্মতিতে অভিযুক্তকে ৫০ বেত্রাঘাত এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগের বিষয়ে জামায়াত কর্মী হেলাল উদ্দিন দাবি করেন,

তিনি এ ধরনের কোনো কাজ করেননি। তার দাবি, ষড়যন্ত্রের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। তাহলে ছোট বোনকে বাইরে বসিয়ে রেখে ভুক্তভোগী শিশুটিকে দোকানের পেছনে নিয়ে গেলেন কেন? এমন প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি হেলাল। এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, ঘটনাটি নিয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা ‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার