রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৬

রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৬ |
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় রেললাইনের ওপর একটি বালুবাহী ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ১০ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। দুর্ঘটনায় রেলপথের প্রায় ৩০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেন চলাচল আকস্মিকভাবে বন্ধ থাকায় ঢাকাগামী ও বিভিন্ন গন্তব্যের শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। বৃহস্পতিবার ভোরে কুড়িগ্রাম-তিস্তা রেলপথের অদ্বিতাকানন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, তিস্তা অভিমুখে বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের পাশের নিরাপত্তা রেলিং ভেঙে রেলপথের ওপর উঠে উল্টে পড়ে। এতে রেললাইন বেঁকে যায় এবং কয়েকটি স্লিপার ক্ষতিগ্রস্ত হয়। ফলে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার কারণে

নির্ধারিত সময়ে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছাতে পারেনি আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ও রমনা কমিউটার ট্রেন। সকালে ট্রেন ধরতে স্টেশনে আসা যাত্রীরা হঠাৎ করেই জানতে পারেন, ট্রেন কুড়িগ্রাম পর্যন্ত আসতে পারবে না। এতে জরুরি কাজে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা বিপাকে পড়েন। রেল যোগাযোগ বন্ধ থাকায় সকাল থেকেই যাত্রীদের বিকল্প পরিবহনে তিস্তা রেলওয়ে স্টেশনের দিকে যেতে দেখা যায়। অনেককে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সংস্কার কাজ শুরু করে। পরে দুপুর ১টা ৪০ মিনিটে লালমনিরহাট থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ট্রাক অপসারণ

এবং রেললাইন সংস্কার কার্যক্রম জোরদার করে। লালমনিরহাট রিলিফ ট্রেনের ইনচার্জ রাশেদুল হাসান বলেন, দুপুর ১টা ৪০ মিনিটে উদ্ধার ও সংস্কার কাজ শুরু হয়েছে। কাজ শেষ হওয়ার অন্তত তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শেষ হলে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে রেলপথের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এরপরই কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়? সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাত্রীদের গভীর রাতে অশালীন বার্তা প্রেরণ: ‘ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে’ দাবি খুবি শিক্ষকের ‘সব সমালোচনা থেমে যাবে’, ইংল্যান্ডের বড় জয়ের পর বেলিংহাম একসময়ের পানির উৎস, এখন মরণফাঁদ: সাড়ে ৩০০ বছরের ইতিহাস এখন ময়লার ভাগাড় টানা একমাস পরীমনির রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করেন এডিসি সাকলায়েন প্রথম ম্যাচে ব্যর্থ রোনালদো, কঙ্গোর ঐতিহাসিক বিশ্বকাপ পয়েন্ট চ্যাটবটে দুর্ভেদ্য লকডাউন এবার জানা গেল মেসির কান্নার ‘আসল’ কারণ ম্যাচের আগে বিয়ার পান করেই ইংল্যান্ড সমর্থকদের খরচ ৪৯ লাখ টাকা রোনালদোকে কেন তুলে নেননি, ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার নামে প্রবাসীর টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২ রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ স্ত্রী আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ