গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে ৫ জন নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ May, ২০২৬

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে ৫ জন নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ May, ২০২৬ |
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি আনিসুর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী ‘দোলা পরিবহণ’ নামের একটি বাস শহরের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উলটে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন নিহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নিয়ে

গেলে ১২ বছর বয়সি আরও এক শিশুর মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহতদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী, এক শিশু ও তিনজন পুরুষ রয়েছেন। দুর্ঘটনার পর গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান এবং পুলিশ সুপার হাবীবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধরা ব্যাগেজ কন্ট্রোলার সাখাওয়াত অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারে নতুন বাস্তবতার মুখে কুর্দি বাহিনী ইন্দোনেশিয়াকে ২ গোল দিয়ে ৯ গোল খেল বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি জুমার দিনের অফুরন্ত ফজিলত ও বরকতময় আমল পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল চীন এবার সেলিব্রেটিদের নিয়ে ‘হ্যালো সুপারস্টারস’ কলা কখন খেলে শরীরের জন্য উপকার জনবল নেবে প্রাইম ব্যাংক, থাকছে না বয়সসীমা একবার শুধু নিজেদের জন্য ব্যায়াম না করেও যে কৌশলে ওজন নিয়ন্ত্রণ করা যায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ কৌশলের পুনরাবৃত্তি খেলাপি ঋণের সংকট ও সমাধান ছন্দে ছন্দে গণহত্যার ইতিহাস