আরও খবর
ভারতেই শেখ হাসিনার মৃত্যু কামনা করা আন্তর্জাতিক বিশ্লেষক ক্রিস্টিন ফেয়ার কে?
ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
কলকাতায় ভারতের প্রথম ম্যাজিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ
ইউরোপের যে ১০ দেশে ঘণ্টাপ্রতি বেতন সবচেয়ে বেশি
দেশের বাজারে সোনার দাম ভরিতে বাড়ল ৩,২৬৬ টাকা
চীন বিতর্কের মাঝে এমবাপের ঝলক
তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ‘হাদিস’ আখ্যা ডিটিসিএর নির্বাহী পরিচালকের
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুই তেলবাহী জাহাজে ক্ষয়ক্ষতি
হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলের সময় মাইন বিস্ফোরণে দুটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। গতকাল রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
আইআরজিসির নৌবাহিনীর দাবি অনুযায়ী, জাহাজ দুটি প্রণালিতে চলাচলের জন্য নির্ধারিত অনুমোদিত পথ ব্যবহার করেনি। এ সময় সাগরে আগে থেকে পুঁতে রাখা মাইনে আঘাত লাগলে জাহাজগুলোতে বিস্ফোরণ ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া গেছে কি না বা জাহাজ দুটির জাতীয়তা কী, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এমনকি এই দাবির সত্যতাও তাৎক্ষণিকভাবে যাচাই করা
সম্ভব হয়নি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা শুরুর পর থেকে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। এর আগে গত শুক্রবার ওমানের মুসান্দাম উপকূলে হরমুজ প্রণালির কাছে হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাণিজ্যিক জাহাজ থেকে ২৫ নাবিককে উদ্ধার করে ওমানের নৌবাহিনী। এর আগের দিন ইরানের সামরিক বাহিনী জানায়, প্রণালির দক্ষিণ দিকে অনুমোদনহীন পথ দিয়ে যাওয়ার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গিয়েছিল।
আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, মাইন বিস্ফোরণের শিকার প্রথম তিনটি জাহাজ তাদের রাডার ও নেভিগেশন সিস্টেম বন্ধ রেখেছিল। এছাড়া তারা ইরানি নৌবাহিনীর দেওয়া সতর্কবার্তাও উপেক্ষা করেছিল।





