চীন বিতর্কের মাঝে এমবাপের ঝলক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ November, ২০২৬

চীন বিতর্কের মাঝে এমবাপের ঝলক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ November, ২০২৬ |
বিতর্কিত এক সপ্তাহ পার করার পর পেনাল্টি থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে জয় এনে দিলেন কিলিয়ান এমবাপে। রোববার স্প্যানিশ লা লিগার ম্যাচে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল। গত সোমবার বায়ার্ন মিউনিখের হ্যারি কেইনের কাছে অল্পের জন্য ব্যালনে ডি’অর হারান এই ফরাসি ফরোয়ার্ড। এরপর চীনের সাবেক নেতা মাও সেতুংকে নিয়ে একটি ভিডিওতে রসিকতা করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। পরে এ ঘটনার জন্য ক্ষমাও চান এমবাপে। এই বিতর্কের জের ধরে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চলতি সপ্তাহে রিয়াল মাদ্রিদের ম্যাচসহ স্প্যানিশ লিগের অন্য খেলাগুলো সম্প্রচার করেনি। সান্তান্দারের এল সারদিনে মারো স্টেডিয়ামে ম্যাচের ১১তম মিনিটে মাত্তেও প্রাতির সঙ্গে সামান্য সংস্পর্শেই পড়ে যান এমবাপে। বিতর্কিত

সেই পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে নেন তিনি। চলতি মৌসুমে লিগে এটি ২৭ বছর বয়সী এই তারকা ফুটবলারের ১২তম গোল। ১৫ গোল নিয়ে তালিকার শীর্ষে আছেন বার্সেলোনার রাফিনহা। ম্যাচে শুরু থেকেই আধিপত্য বজায় রাখে রিয়াল। আরদা গুলেরের দুর্দান্ত পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন জুড বেলিংহাম। ২০২৩ সালে রিয়ালে যোগ দেওয়ার পর এটি ছিল ইংল্যান্ডের এই মিডফিল্ডারের ৫০তম গোল। এরপর প্রথমার্ধেই দলের রেকর্ড সাইনিং ইয়ান দিওমান্দে ডি-বক্সের বাহির থেকে নেওয়া জোরালো শটে রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেন। দ্বিতীয়ার্ধে সান্তান্দার কিছুটা চাপ সৃষ্টির চেষ্টা করলেও রিয়াল ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে। এমবাপের একটি শট পোস্টে লেগে ফিরে আসে এবং বেলিংহামের আরেকটি সুযোগ রুখে দেন

সান্তান্দারের গোলরক্ষক হুলেন আগিরেসাবালা। ম্যাচের শেষভাগে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সহায়তায় সান্তান্দারের পাওয়া একটি পেনাল্টি বাতিল হয়। এছাড়া ইনজুরি টাইমে বেলিংহামের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনা থেকে তিন পয়েন্ট পিছিয়ে তিন নম্বরে অবস্থান করছে রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি হোসে মরিনহোর দলের টানা ষষ্ঠ জয়। ম্যাচ শেষে রিয়াল ম্যানেজার হোসে মরিনহো বলেন, ‘প্রথমার্ধে আমরা খুব শক্তিশালী ছিলাম এবং ভালো খেলার লক্ষ্য নিয়ে নেমেছিলাম। দল প্রতিনিয়ত উন্নতি করছে। আমাদের যে সুযোগগুলো ছিল, তাতে আরো বেশি গোল করা উচিত ছিল।’ অন্যদিকে হারের পর ক্ষোভ প্রকাশ করে সান্তান্দার কোচ হোসে আলবের্তো বলেন, ‘প্রথম গোল এবং পেনাল্টিটাই পুরো

ম্যাচের গতিপথ বদলে দিয়েছে।’ ১৪ মৌসুম পর লা লিগায় ফিরে আসা সান্তান্দারের চলতি মৌসুমে এটিই ছিল নিজেদের মাঠে প্রথম হার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ কলকাতায় ভারতের প্রথম ম্যাজিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ ইউরোপের যে ১০ দেশে ঘণ্টাপ্রতি বেতন সবচেয়ে বেশি দেশের বাজারে সোনার দাম ভরিতে বাড়ল ৩,২৬৬ টাকা চীন বিতর্কের মাঝে এমবাপের ঝলক তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ‘হাদিস’ আখ্যা ডিটিসিএর নির্বাহী পরিচালকের ডিসিকে দিয়ে ৩২ ব্যবসায়ীকে উচ্ছেদ করে শতকোটি টাকার সম্পদ দখল নিলেন জেলা জামায়াত আমির বিকাশ দোকানিকে কুপিয়ে ২২ লাখ টাকা লুটে নিলেন ছাত্রদল সভাপতি সাজেকে সাধারণ মানুষের ভোগান্তি চরমে: সশস্ত্র গোষ্ঠীর ভয়ে পরিস্থিতি থমথমে শিশুকে ধর্মশিক্ষা দিতে গিয়ে তার মায়ের সঙ্গে যৌন সম্পর্ক: বিশেষ মুহূর্তের ভিডিও করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার চুয়েটে ফের শাটডাউন কর্মসূচি, উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া নিয়ে আপত্তি উড়োজাহাজ কেনার আগে সম্ভাব্যতা যাচাই নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে যুদ্ধবিরতি শেষ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুই তেলবাহী জাহাজে ক্ষয়ক্ষতি খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার ছাড়াতে আবেদন, বিরোধিতা করবে দুদক যুক্তরাষ্ট্রে বসে ওয়ারীতে মাদক ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেপ্তার প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে মন্তব্য: আদালতে স্বীকারোক্তি যুবকের ট্রাইব্যুনালে শুধু পলাতক আসামিদের বিচার হয়—জামায়াত নেতার দাবি অসত্য: প্রসিকিউটর দ্বিতীয় প্রত্যাবর্তনঃ ১/১১’র সরকারের সময়েও সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে তিনি ফিরেছিলেন