আরও খবর
শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের দায় সরকারের: নাহিদ ইসলাম
ভারতেই শেখ হাসিনার মৃত্যু কামনা করা আন্তর্জাতিক বিশ্লেষক ক্রিস্টিন ফেয়ার কে?
ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
কলকাতায় ভারতের প্রথম ম্যাজিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ
ইউরোপের যে ১০ দেশে ঘণ্টাপ্রতি বেতন সবচেয়ে বেশি
চীন বিতর্কের মাঝে এমবাপের ঝলক
তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ‘হাদিস’ আখ্যা ডিটিসিএর নির্বাহী পরিচালকের
দেশের বাজারে সোনার দাম ভরিতে বাড়ল ৩,২৬৬ টাকা
টানা দুই দফা কমার পর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানিয়েছে, আজ সকাল ১০টা থেকে ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম কার্যকর করা হয়েছে। গত ছয় দিনের ব্যবধানে এটি পঞ্চমবারের মতো সোনার দাম সমন্বয়ের ঘটনা।
বিজ্ঞাপন
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। দাম
বাড়ার আগে ২২ ক্যারেটের সোনার দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা, ২১ ক্যারেটের দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা ছিল।
এর আগে গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সোনার দাম মোট ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ানো হয়েছিল। এরপর শুক্র ও শনিবার দুই দিনে দাম কমেছিল মোট ৭ হাজার ১১৫ টাকা।
বিশ্ববাজারের তথ্যানুযায়ী, সামগ্রিকভাবে সোনার দাম কমছে। নিউইয়র্কের বাজারে গতকাল সোনার দাম আউন্সপ্রতি ১১ ডলার বেড়ে ৩ হাজার ৮৯৯ ডলারে দাঁড়িয়েছে, যা গত শনিবার ছিল ৩ হাজার ৮৭৫ ডলার।
সাধারণত যুদ্ধ বা অনিশ্চয়তার সময় সোনার দাম বাড়লেও এবার মার্কিন ডলারভিত্তিক বন্ডের সুদ বাড়ায় বিনিয়োগকারীরা সেদিকে ঝুঁকছেন। গত ৩০ দিনে বিশ্ববাজারে সোনার দাম ২৪১ ডলার এবং ছয় মাসে ৬৩৫ ডলার কমেছে।





