আরও খবর
ভারতেই শেখ হাসিনার মৃত্যু কামনা করা আন্তর্জাতিক বিশ্লেষক ক্রিস্টিন ফেয়ার কে?
ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
কলকাতায় ভারতের প্রথম ম্যাজিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ
ইউরোপের যে ১০ দেশে ঘণ্টাপ্রতি বেতন সবচেয়ে বেশি
দেশের বাজারে সোনার দাম ভরিতে বাড়ল ৩,২৬৬ টাকা
চীন বিতর্কের মাঝে এমবাপের ঝলক
তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ‘হাদিস’ আখ্যা ডিটিসিএর নির্বাহী পরিচালকের
শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের দায় সরকারের: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনটি যৌক্তিক। সঠিক সময়ে সঠিক পরিকল্পনা নিতে না পারার কারণেই এই আন্দোলন বর্তমানে বড় আকার ধারণ করেছে বলে তিনি মনে করেন। মঙ্গলবার বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত দলীয় কর্মী সভা ও সুধী সমাবেশে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
নাহিদ ইসলাম অভিযোগ করেন, পোশাক খাতে মজুরি বৃদ্ধির আন্দোলন হতে পারে তা দুই সপ্তাহ আগেই আঁচ করা গিয়েছিল। সরকারের উচিত ছিল শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে আগেই মজুরি পুনর্নির্ধারণ করা। তিনি
আরও বলেন, ‘যদি এতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ করে নৈরাজ্য সৃষ্টি করে থাকে, তবে তা গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা। সরকারের গোয়েন্দা সংস্থাগুলো বিরোধী দল কে কোথায় যাচ্ছে, বসছে, কী করছে তা নজরদারিতে ব্যস্ত, কিন্তু দেশের শত্রুরা কী করছে, সে বিষয়ে তাদের কোনো খোঁজ নেই।’
বিএনপির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মী ও তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানকে বিএনপির আশ্রয়ে রাখা হয়েছে। তিনি দাবি করেন, গত আট মাসে সরকার পরিচালনায় বিএনপি পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষা বা আন্দোলন মোকাবিলার দক্ষতা তাদের নেই। তার মতে, জনগণের আস্থা না থাকায় কোনো আন্দোলনই থামছে না।
রাজনৈতিক পরিকল্পনার বিষয়ে নাহিদ ইসলাম জানান, ১১-দলীয়
জোট সংসদীয় জোট হিসেবে টিকে থাকলেও আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে ও স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া ডিসেম্বর মাসে আওয়ামী লীগের অপপ্রচারের বিরুদ্ধে রাজপথে অবস্থানের ঘোষণা দেন তিনি। গঙ্গা চুক্তির মেয়াদ নবায়ন না হওয়া প্রসঙ্গে তিনি সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে অভিযোগ করেন যে, ভারতকে করিডোর দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
অনুষ্ঠানটিতে এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মুস্তাফিজ ও জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।






