বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বিরোধীরা বসছেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ November, ২০২৬

বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বিরোধীরা বসছেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ November, ২০২৬ |

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরব দলগুলোকে বাইরে রেখে একটি ‘বৃহত্তর জাতীয় সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন। নির্বাচনে তাঁর জোট এগিয়ে থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে সরকার গঠনের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে আজ মঙ্গলবার বৈঠকে বসছেন বিরোধী জোটের নেতারা।

বিজ্ঞাপন

গত সপ্তাহের নির্বাচনের পর বিরোধী শিবিরের নেতাদের এটিই প্রথম বৈঠক। গাদি আইজেনকটের দল ইয়াশার জানিয়েছে, আজ সকালে হার্জলিয়ায় পরিবর্তনপন্থী জোটের নেতারা পরবর্তী কৌশল নিয়ে আলোচনা করবেন। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর শিবির ৫৩টি আসন পেয়েছে, যার মধ্যে তাঁর দল লিকুদ পার্টির আসন সংখ্যা ২৭। অন্যদিকে, আইজেনকটের

জোট পেয়েছে ৪৮টি আসন এবং আরব দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন।

সোমবার লিকুদ পার্টির টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘ইহুদি জনগণের বড় একটি অংশ লিকুদ পার্টিকে সবচেয়ে বড় দল হিসেবে বেছে নিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে পরবর্তী সরকার পরিচালনার জন্যও আমাকে বেছে নিয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা আমাদের অংশীদারদের সঙ্গে এবং সন্ত্রাসবাদকে সমর্থন না করা যেকোনো দলের সঙ্গে একটি বৃহত্তর সরকার গঠন করতে চাই।’

আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়ে নেতানিয়াহু অভিযোগ করেন, তারা ‘সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং ইহুদি রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করে।’ তবে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানিয়েছিলেন ইসরায়েলের আরব দলগুলোর

নেতারা, যদিও তাঁরা হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দেয় না। পর্দার আড়ালে সরকার গঠনের আলোচনা চললেও বিস্তারিত তথ্য এখনো অজানা। তবে আইজেনকটের জোটের সব দল তাঁকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে এবং আরব দলগুলোও তাঁকে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মিরপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ভিডিও পাঠিয়ে টাকা আদায়ের অভিযোগ দলীয় সমর্থন হারানোর দিনই আল-সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে ৪ হাজার বাঙালি মুসলমান গৃহহীন মধ্যবর্তী নির্বাচনে জয়ের জোর চেষ্টা চলছে: ট্রাম্প বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বিরোধীরা বসছেন ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি-এডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত তাহসিফ সাউরি মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ সরকার শ্রমিক আন্দোলনে বহিরাগত ইন্ধন নিয়ে সতর্কবার্তা নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান, মজুত জানতে অপেক্ষা ভারতেই শেখ হাসিনার মৃত্যু কামনা করা আন্তর্জাতিক বিশ্লেষক ক্রিস্টিন ফেয়ার কে? ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ কলকাতায় ভারতের প্রথম ম্যাজিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ ইউরোপের যে ১০ দেশে ঘণ্টাপ্রতি বেতন সবচেয়ে বেশি দেশের বাজারে সোনার দাম ভরিতে বাড়ল ৩,২৬৬ টাকা চীন বিতর্কের মাঝে এমবাপের ঝলক তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ‘হাদিস’ আখ্যা ডিটিসিএর নির্বাহী পরিচালকের ডিসিকে দিয়ে ৩২ ব্যবসায়ীকে উচ্ছেদ করে শতকোটি টাকার সম্পদ দখল নিলেন জেলা জামায়াত আমির বিকাশ দোকানিকে কুপিয়ে ২২ লাখ টাকা লুটে নিলেন ছাত্রদল সভাপতি সাজেকে সাধারণ মানুষের ভোগান্তি চরমে: সশস্ত্র গোষ্ঠীর ভয়ে পরিস্থিতি থমথমে শিশুকে ধর্মশিক্ষা দিতে গিয়ে তার মায়ের সঙ্গে যৌন সম্পর্ক: বিশেষ মুহূর্তের ভিডিও করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার